খবর লাইভ : কয়েক ঘণ্টা আগেই সিবিআই নোটিশ ধরিয়ে গিয়েছেন ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারে এবার হানা দিয়েছে সিবিআই। কিন্তু এতে যে তাঁকে দমানো যাবে না তা স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে এসে তৃণমূল নেত্রী বলেন, ‘দিল্লির নেতারা বলেছেন বাঙালির মেরুদণ্ড ভেঙে […]
Day: February 21, 2021
আমরা কখনও মাথা নত করি না : অভিষেক
খবর লাইভ : আমরা কখনও মাথা নত করি না। রবিবার কালীঘাটের বাড়িতে সিবিআই হানার দু’ঘণ্টার মধ্যে এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই নোটিশ দেওয়া নিয়ে অভিষেক ট্যুইটে বলেন, ‘আজ দুপুর ২টোর সময়ে আমার স্ত্রীর নামে নোটিশ দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের […]
অভিষেকের স্ত্রীকে এবার নোটিশ দিল সিবিআই
খবর লাইভ : কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করতে এবার নোটিশ দিল সিবিআই। রুজিরাকে সাক্ষী হিসাবেই জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিআরপিসির ১৬০ ধারায় নোটিশ জারি করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, নোটিশে বলা হয়েছে, যেহেতু রুজিরা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, সেহেতু রুজিরাকে কালীঘাটের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা। এদিন দুপুরে যখন সিবিআইয়ের পাঁচ […]
পেট্রোল, ডিজেলের ওপর থেকে সেস কমাচ্ছে রাজ্য
খবর লাইভ : প্রতিদিনই বেড়েই চলছে পেট্রোল, ডিজেলের দাম। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এবার সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, পেট্রোল, ডিজেলের দামের ওপর রাজ্যের অংশের সেস থেকে ১ টাকা ছাড় দেওয়া হল। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন শহরে পেট্রোল, ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে। রাজস্থানের […]
দেশে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ
খবর লাইভ : দেশের নতুন করে করোনা সংক্রমণের হার বাড়ছে। কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই ৫টি রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। রবিবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১৪ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে টানা চতুর্থ দিন এভাবে দেশে করোনা সংক্রমণের হার বাড়ল। একদিনে দেশে প্রায় […]
নিজের কেন্দ্রেই রাজীবকে শুনতে হল ‘গো ব্যাক’ স্লোগান
খবর লাইভ : নিজের কেন্দ্র ডোমজুড়েই এবার ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজীব তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রাজ্যের মন্ত্রীও ছিলেন। তৃণমূল ছেড়ে রাজীব এখন বিজেপিতে গিয়েছেন। রবিবার বিজেপি নেতা হিসাবে ডোমজুড় থেকে বাইক র্যালিতে যোগ দেন রাজীব। র্যালি শুরু করার আগে বিজেপি নেতাকে বাধা দিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। সাউন্ড […]
খোদ বিজেপি নেতাই অনুপ্রবেশকারী, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
খবর লাইভ : রাজ্যে এসে মতুয়াদের সভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহ যতই বলুন না কেন, খোদ বাংলাদেশি অনুপ্রবেশকারীই এখন বিজেপিতে বসে রয়েছেন। বিজেপিতে তিনি পদাধিকারীও। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান রুবেল জনু সেখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে […]
মেটিয়াব্রুজে ওয়েসির প্রথম সভা, ডাকা হচ্ছে না আব্বাসকে
খবর লাইভ : আগামী ২৫ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন মিমের প্রধান আসাদুদ্দিন ওয়েসি। কলকাতার কাছে মেটিয়াব্রুজে প্রথম সভা করবেন তিনি। কিন্ত মিম সূত্রে খবর, ওই সভায় ডাকা হচ্ছে না ফুরফুরা শরিফের পীরজাদা তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য আব্বাস সিদ্দিকিকে। এই খবর প্রকাশ্যে আসতেই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নয়া জল্পনা। প্রশ্ন উঠছে, তাহলে কী আব্বাসের হাত ছেড়ে রাজ্যে […]
বামকর্মী মইদুলের সঙ্গে জঙ্গি যোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিজেপির আইটি কর্মীর
খবর লাইভ : নবান্ন অভিযানে নিহত বামকর্মী মইদুল ইসলাম মিদ্যা জেএমবি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনই অভিযোগ করেছেন আলিপুরদুয়ারে বিজেপির আইটি সেলের এক কর্মী। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ির বিজেপির আই টি সেলের কর্মী দিবাকর দেবনাথ লেখেন, মইদুল ইসলাম মিদ্যার সঙ্গে জামাত জঙ্গিদের যোগ ছিল। […]

