খবর লাইভ : অবশেষে আড়াই বছর পর ভীমা কোরেগাঁও মামলায় জামিন পেলেন তেলেগু কবি ভারভারা রাও। চিকিৎসার জন্য তাঁকে ছয় মাসের জামিন দিল বোম্বে হাইকোর্ট। ভীমা-কোরেগাঁও মামলায় ২০১৮ সালের অগাস্ট মাস থেকে ভারভারা রাও জেলে রয়েছেন। সেখানেই অনেকবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। একাধিকবার তাঁর শারীরিক অবস্থা এতটাই খারাপ হয় যে হাসপাতালে ভর্তিও করা হয়। […]
Day: February 22, 2021
মুম্বইয়ের হোটেলে রহস্যজনক মৃত্যু সাংসদের
খবর লাইভ : মুম্বইয়ের এক হোটেল থেকে উদ্ধার হল সাংসদ মোহন ডেলকরের মৃতদেহ। দাদরা ও নগর হাভেলি থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান, তিনি আত্মহত্যা করেছেন। দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ এলাকার একটি সি ফেসিং হোটেল থেকে সাংসদ মোহন ডেলকরের মরদেহ উদ্ধার করা হয়। ঘর থেকে সাংসদের গুজরাতি […]
জাকির হোসেন ভাল আছেন, হাসপাতালে মন্ত্রীর সঙ্গে দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী
খবর লাইভ : বোমা বিস্ফোরণে জখম রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন ভাল আছেন। সোমবার এসএসকেএম হাসপাতালে গিয়ে মন্ত্রীকে দেখার পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সংক্রমণ ঠেকাতে এখনই মন্ত্রীর সঙ্গে সকলের দেখা করা ঠিক হবে না বলেও দলীয় কর্মীদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এসএসকেএম হাসপাতালে চিকিত্সাধীন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। অস্ত্রোপচারের পর আজই তাঁকে উডবার্ন […]
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ অভিষেকের শ্যালিকাকে
খবর লাইভ : কয়লা পাচারকাণ্ডে সোমবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকাকে এবার জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। টানা তিন ঘণ্টা ধরে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা। কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে সিবিআই আধিকারিকদের কাছে লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট হাতে এসেছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অভিষেকের শ্যালিকার নামে বলে সিবিআই সূত্রে খবর। সেই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা […]
বাংলায় আসল পরিবর্তন চায় বিজেপি, বার্তা মোদির
খবর লাইভ : হুগলির মাটিতে দাঁড়িয়ে বাংলায় আসল পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার হুগলির সাহাগঞ্জে ডানলপের ময়দানে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আর নয় অন্যায়, আমরা বাংলায় আসল পরিবর্তন চাই। বাংলায় কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যৎ দেবে বিজেপি।’ পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন রাজ্যে সিন্ডিকেট রাজ, কাটমানি, তোলাবাজি বন্ধেরও ডাক দিয়েছেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘প্রবাসী বাঙালিরা এখানে […]
ফের প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ আদালতের
খবর লাইভ : ফের রাজ্যের শিক্ষক নিয়োগে ধাক্কা! ফের প্রাথমিক শিক্ষক নিয়োগের উপর অর্ন্তবর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে ফের সাড়ে ১৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে গেল। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা সদ্য প্রকাশিত হয়েছে। বহু প্রার্থীকে দেওয়া হয়েছে নিয়োগপত্র। এর মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে ছ’টি মামলা দায়ের করা হয়েছে কলকাতা […]
মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ, ইঙ্গিত প্রধানমন্ত্রীর
খবর লাইভ : খুব সম্ভবত মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। সোমবার অসমে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধনে এসে এমনই ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘গতবার ৪ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এবারেও এই একই সময়ে ভোট ঘোষণা হতে পারে। ৭ মার্চ ভোটের সূচি ঘোষণা হতে পারে, এমনটা ধরে […]
আরও এক রাজ্যচ্যুত হল কংগ্রেস, ইস্তফা দিলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী
খবর লাইভ : আশঙ্কাই সত্যি হল। আরও এক রাজ্যচ্যুত হল কংগ্রেস। সোমবার আস্থা ভোটে হেরে গেলেন পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। ফলে নির্বাচনের মুখে পুদুচেরিতে কংগ্রেস সরকারের পতন ঘটল। জানা গিয়েছে, রবিবার কংগ্রেসের আরও দুই বিধায়ক ইস্তফা দেন। ফলে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। এদিন পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন। তারপর […]
অমিত শাহের বিরুদ্ধে মানহানির মামলা সরল ব্যাঙ্কশাল আদালতে
খবর লাইভ : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা মানহানির মামলার সমনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ঠিকানা ভুল। মামলা ফেরাল বিধাননগরের এমপিএমএলএ আদালত। মামলাটি পাঠিয়ে দেওয়া হল ব্যাঙ্কশাল মেট্রোপলিটন আদালতে। সোমবার এমনটাই জানিয়েছেন অমিত শাহের আইনজীবী ব্রজেশ ঝাঁ। দুদিন আগে বিধাননগরের এমপিএমএলএ বিশেষ আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধিকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছিল। সেই নির্দেশ মতই এদিন আদালতে হাজির […]
ফের জঙ্গিদের নিশানায় ভূস্বর্গ, রেললাইন থেকে উদ্ধার আইইডি
খবর লাইভ : ফের বড় নাশকতা থেকে রক্ষা পেল ভূস্বর্গ। কাশ্মীরের নৌগাম রেলওয়ে ক্রসিং থেকে উদ্ধার হল আইইডি বিস্ফোরক। সোমবার সকালে ভারতীয় সেনার জওয়ানরা জোরালো এই বিস্ফোরকটি উদ্ধার করেছেন। সেনা সূত্রে খবর, এদিন সকালে নিয়মমাফিক টহল দেওয়ার সময় শ্রীনগরের পন্থা চৌক-নৌগাম মার্গে রেল লাইনের ধারে সন্দেহজনক একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন রেলকর্মীরা। তড়িঘড়ি তাঁরা সেখানে […]


