খবর লাইভ : আমরা কখনও মাথা নত করি না। রবিবার কালীঘাটের বাড়িতে সিবিআই হানার দু’ঘণ্টার মধ্যে এই ভাষাতেই প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্ত্রী রুজিরা নারুলাকে সিবিআই নোটিশ দেওয়া নিয়ে অভিষেক ট্যুইটে বলেন, ‘আজ দুপুর ২টোর সময়ে আমার স্ত্রীর নামে নোটিশ দেয় সিবিআই। দেশের আইনের প্রতি পূর্ণ আস্থা আছে। যদি কেউ মনে করে আমাদের ভয় দেখাবে, তাহলে ভুল করছে। আমরা কখনও মাথা নত করি না।’ এদিন ট্যুইট বার্তার সঙ্গে সিবিআইয়ের নোটিশের প্রতিলিপি দিয়ে দেন অভিষেক। এদিকে তৃণমূলের তরফে গোটা ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণতা বলে উল্লেখ করা হয়। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘বিজেপি প্রতিহিংসামূলক কাজ করবে, এটা জানাই ছিল। কিন্তু এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না।’ যদিও এই নিয়ে পাল্টা টিপ্পনী কাটতে ছাড়েননি বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি বলেন, ‘কান টানলে মাথা আসে।’ এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘যথাযথ তদন্ত হোক। তদন্তের গতি যেন শ্লথ না হয়।’ কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, ‘এই তদন্ত যেন নিরপেক্ষ হয়। বাংলাকে যে লুঠ করা হচ্ছে, তা বন্ধ হওয়া দরকার।’
Related Articles
এবার ছ্যাঁকা দেবে মুরগির মাংস, ২৭০ টাকা কেজি ছুঁল দাম!
0 (0) খবর লাইভ : ফের বাড়ল মুরগির মাংসের দাম। খুচরো বাজারে গোটা মুরগির দাম ১২০ টাকা থেকে বেড়ে পৌঁছে গেছে ১৭০-১৮০ টাকায়। ৫০ টাকা বেড়ে কাটা মুরগি এখন বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। এই প্রথম নয়, গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, মূলত জোগানের ঘাটতির জন্যই দাম বাড়ছে। মে মাসের প্রথম […]
বাজারে এল ২০০ টন ইলিশ, অনেকটা কমল দাম !
0 (0) খবর লাইভ : প্রত্যাশা মত রুপোলি শস্যে ভরল বাজার। ডায়মন্ডহারবার, কাকদ্বীপ, নামখানা-সহ একাধিক মৎস্যবন্দর ও বাজারগুলিতে ইলিশ আসতে শুরু করেছে। এখনও পর্যন্ত প্রায় ২০০ টনের ওপর ইলিশ মাছ এসেছে বাজারগুলিতে। এ বছর মরশুমের প্রথম থেকেই ইলিশ মাছের কিছুটা ঘাটতি থেকে যাচ্ছিল বাজারগুলিতে। তার প্রধান কারণ ছিল প্রতিকূল আবহাওয়া। যার জেরে মাঝ সমুদ্র থেকে […]
পূর্ব বর্ধমানে জুতোপেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
0 (0) খবর লাইভ : কার্যত জুতোপেটা করে বৃদ্ধাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতাকে। অভিযুক্তকে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম বিশ্বজিৎ আচার্য। তাঁর বাড়ি নৈহাটি নামক গ্রামে। তিনি এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য। অভিযুক্তকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হফাজতের নির্দেশ দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, […]



