National

কৃষি আইন প্রত্যাহারের সময়সীমা বেঁধে দিলেন কৃষক নেতারা 0 (0)

খবর লাইভ : কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহার করার সময়সীমা বেঁধে দিলেন কৃষক নেতারা। কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ২ অক্টোবরের মধ্যে কেন্দ্রকে নতুন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। দাবি পূরণ না হলে পরবর্তী আন্দোলনের রূপরেখা ঠিক হবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত বলেন, ‘আইন প্রত্যাহারের জন্য সরকারকে ২ অক্টোবর পর্যন্ত সময় […]

District

ঠাকুরনগরে বাতিল হওয়া সভামঞ্চেই ১১-এ সভা করবেন শাহ, সিএএ নিয়ে বার্তা দেবেন মতুয়াদের 0 (0)

খবর লাইভ : চলতি মাসে কোচবিহার থেকে রথযাত্রার সূচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন বলে আগেই জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। এই সফরে এসে তিনি যে ঠাকুরনগরে সভা করবেন এবং সিএএ নিয়ে মতুয়াদের বিভ্রান্তি দূর করবেন তাও জানা গিয়েছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ঠাকুরনগর আসার দিনক্ষণ ঘোষণা করলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। শনিবারই দিল্লি থেকে ফিরেছেন […]

District

নাড্ডার রোড শো-র পাল্টা মালদহে সভা করবেন মমতা 0 (0)

খবর লাইভ : বিজেপির রথযাত্রা ও রোডে শো-র পাল্টা মালদহে জনসভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১০ ফেব্রুয়ারি মালদহে একটি সভা করবেন তিনি। শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো শেষে মুখ্যমন্ত্রীর সভা করার কথা ঘোষণা করেন মালদহের তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর। বিজেপিকে ঠেকাতে তৃণমূল প্রস্তুত দাবি জানিয়ে এদিন […]

State

রুটের ডবল সেঞ্চুরি, রানের পাহাড় গড়ল ইংল্যান্ড 0 (0)

খবর লাইভ : চেন্নাই টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম দিন সেঞ্চুরি করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দ্বিতীয় দিনেও সেই একই ধারাই অব্যাহত থাকল। এদিনও রীতিমতো দাপটের সঙ্গে ব্যাট করে ডবল সেঞ্চুরি করলেন ইংল্যান্ড অধিনায়ক। গড়লেন রানের পাহাড়। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড করেছে ৮ উইকেটের বিনিময়ে ৫৫৫ রান। রুট দিনের […]

District

মীরজাফর কোম্পানির জমানত বাজেয়াপ্ত হবে, অধিকারী গড়ে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের 0 (0)

খবর লাইভ : অধিকারী পরিবারের গড়ে দাঁড়িয়ে সরাসরি শুভেন্দু অধিকারীকে ‘বেইমান’, ‘মীরজাফর’ বলে তোপ দাগলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে শনিবার নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে পাল্টা প্রার্থী হওয়ার চ্যালেঞ্জও ছুঁড়লেন অভিষেক। এদিন কাঁথির সভার শুরু থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সোচ্চার হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সরাসরি শুভেন্দুকে নিশানা করে একেবারে তুই সম্বোধন করে অভিষেক বলেন, ‘আমাকে […]

District

পরিবর্তন চাইছে জনতা, নবদ্বীপে আওয়াজ তুললেন নাড্ডা 0 (0)

খবর লাইভ : শনিবার নবদ্বীপে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করে নতুন আওয়াজ তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নয়া স্লোগান দিলেন, ‘অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা।’ এদিন নবদ্বীপে চটির মাঠের সভামঞ্চ থেকে নাড্ডা বলেন, ‘ক্ষমতায় আসার পর মোদিজি কত কিছু করেছেন বাংলার জন্য। কিন্তু মমতাজি বলেন, চাই না, চাই না। হবে না, হবে না। কেন […]

District

মালদহে নাড্ডার রোড শোয়ে বিপুল জনসমাগম 0 (0)

খবর লাইভ : মালদহে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রোড শো’কে ঘিরে বিপুল জনসমাগম হয়। জনসংযোগ ঘটাতে নয়া কৌশল নিলেন বিজেপি সভাপতি। শুধু মুঠো মুঠো ফুলই নয়, ছুঁড়ে দিলেন চকোলেট। এদিনের রোড শো’তে ব্যাপক জনসমাগম দেখে নাড্ডা বলেন, ‘এই বিরাট জনসমাগমই প্রমাণ করে, বাংলার মানুষ বিজেপিকে বেছে নিয়েছেন।’ একইসঙ্গে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে নাড্ডা বলেন, […]

District

সৌমিত্র খাঁ-র বাইক মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে, কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ তৃণমূলের 0 (0)

খবর লাইভ : বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র বাইক মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল হুগলির কোন্নগরে। সৌমিত্র খাঁকে কালো পতাকা দেখিয়ে বিরুদ্ধ স্লোগান দেখান তৃণমূল সমর্থকরা। পাল্টা স্লোগান দিয়ে মুখোমুখি হন বিজেপি সমর্থকরাও। তবে পুলিশ তত্পর হওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানো হয়েছে। বিজেপি নেতার বাইক মিছিল আটকেও দেয় পুলিশ। জানা গিয়েছে, এদিন কোন্নগরের জোড়াপুকুর থেকে হুগলির চাঁপদানি […]

State

শোভন-বৈশাখীর বিরুদ্ধে আদালতে দেবশ্রী 0 (0)

খবর লাইভ : বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। শোভন-বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা করতেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। দেবশ্রীর অভিযোগ, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বলেছেন, যাতে তাঁর ভাবমূর্তি নষ্ট হয়েছে। জানা গিয়েছে, শনিবার সকালে আলিপুর আদালতে আসেন বিধায়ক তথা […]

District

ভোটে মমতা সরকার বিদায় নেবে, টা টা করুন : নাড্ডা 0 (0)

খবর লাইভ : ফের বঙ্গ সফরে এসে বাংলায় মমতা সরকারকে হটানোর ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার মালদহের সাহাপুরে নাড্ডা বলেন, ‘ভোটে মমতা সরকার বিদায় নেবে। টা টা করুন। আপনাকে নমস্কার জানিয়ে বিদায় জানাতে তৈরি রাজ্যের মানুষ।’ এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ‘বাংলায় ৭০ লাখ কৃষক বঞ্চিত হয়েছেন। ভোট এসে গিয়েছে। এখন আফসোস […]