খবর লাইভ : নিজের কেন্দ্র ডোমজুড়েই এবার ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। রাজীব তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন। রাজ্যের মন্ত্রীও ছিলেন। তৃণমূল ছেড়ে রাজীব এখন বিজেপিতে গিয়েছেন। রবিবার বিজেপি নেতা হিসাবে ডোমজুড় থেকে বাইক র্যালিতে যোগ দেন রাজীব। র্যালি শুরু করার আগে বিজেপি নেতাকে বাধা দিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকে তৃণমূল কর্মীরা। সাউন্ড বক্স বাজিয়ে ‘খেলা হবে’ গান বাজানো হয়। পাল্টা ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলল বিজেপি কর্মীরা। এই ঘটনা প্রসঙ্গে ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের প্রতিক্রিয়া, ‘এটা বাংলার সংস্কৃতিকে অপমান।’ উল্লেখ্য, গত বিধানসভা ভোটে সবচেয়ে বেশি ভোটে জিতে তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন রাজীব। তবে নিজের কেন্দ্রেই গো ব্যাক স্লোগান শুনতে হওয়ায় এবার রাজীবের জনপ্রিয়তা নিয়েই প্রশ্ন উঠে গেল।
Related Articles
আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন ১২ এপ্রিল, ঘোষণা নির্বাচন কমিশনের
0 (0) খবর লাইভ: দুটি আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই দুই কেন্দ্রের উপনির্বাচনের ফল গণনা আগামী ১৬ এপ্রিল। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে খালি হয় বালিগঞ্জ বিধানসভা আসন। গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় সুব্রত মুখোপাধ্যায়ের। অন্য […]
দুর্ঘটনার কবলে অনুব্রত মন্ডলের কনভয়
0 (0) খবর লাইভ : দুর্ঘটনার কবলে পড়ল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলের কনভয়। ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের আমোদপুরের কাছে। তবে বরাতজোরে রক্ষা পেয়েছেন কেষ্ট। জানা গিয়েছে, এদিন বীরভূমের ময়ূরেশ্বর জনসভা ছিল অনুব্রত মন্ডলের। সেই জনসভায় যোগ দিতে যাওয়ার পথেই আমোদপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। অনুব্রতর কনভয়ের পিছনে থাকা একটি গাড়ি […]
Brahmadatta temple: বিখ্যাত ব্রহ্মদত্ত মন্দিরের পিছনে রমরমিয়ে চলছে বেআইনিভাবে মাটি কাটার কাজ, নীরব পুলিশ-প্রশাসন
0 (0) খবর লাইভ : দক্ষিণ ভারতের ব্রহ্মদত্ত ধামের আদলে তৈরি করা হয়েছে মন্দিরটি। সেই ধামের আদলেই হুগলির চণ্ডীতলা থানার বনমালীপুরে তৈরি হয়েছে ব্রহ্মদত্ত মন্দির। প্রতিদিন এই মন্দিরে ভক্তের সমাগম চোখে পড়ার মতো। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এলাকাটি। শান্তির পরিবেশে অবশ্য মাটি মাফিয়াদের দৌরাত্ম্য এলাকাবাসীদের ঘুম কেড়ে নিয়েছে। মন্দিরের পিছনেই গঙ্গাধরপুর পঞ্চায়েতের […]


