খবর লাইভ: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ায় কিয়েভের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে পালটা মার্কিন অস্ত্রবোঝাই গাড়িতে হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া। রয়টার্স সূত্রে খবর, শনিবারই আমেরিকা ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে অতিরিক্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা ২০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫০০ […]
War
কিয়েভের খুব কাছে রুশ সেনা! মরিয়া লড়াইয়ের ডাক ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির
খবর লাইভ: মোড় ঘোরানো মুহূর্তে এসে দাঁড়িয়েছে ইউক্রেন। এমনই মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। কিয়েভ দখল করতে সীমান্তের কাছে রাশিয়া বিপুল পরিমাণে সেনা সমাবেশ বৃদ্ধি করছে বলে আগেই জানিয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক। আর রাশিয়ার বিপুল সেনা সমাবেশ বৃদ্ধি করার প্রেক্ষিতেই এই মন্তব্য করলেন জেলেনস্কি। বহু প্রাণহানির আশঙ্কায় কিয়েভের নাগরিকদের আগে থেকেই সুরক্ষিত জায়গায় আশ্রয় […]
কিয়েভ দখলের যুদ্ধে রকেট এবং ট্যাঙ্কবাহিনী নিয়ে প্রস্তুত রুশ ফৌজ
খবর লাইভ: প্রস্তুত রকেট লঞ্চার ও ট্যাঙ্কবাহিনী। কিয়েভ দখলের জন্য নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছে রুশ ফৌজ। শনিবার যুদ্ধের সপ্তদশ দিনে ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে বোমাবর্ষণ বাড়িয়েছে ভ্লাদিমির পুতিনের বাহিনী। পাশাপাশি, সাঁজোয়া গাড়িতে বসানো ‘বিএম-২১ গ্রাদ’ রকেট ছোড়া হচ্ছে কিভের নানা পূর্বনির্দিষ্ট লক্ষ্যে। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় এই ‘মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম’ (এমএলআরএস)-এর ক্ষয়ক্ষতি করার ক্ষমতা মারাত্মক। […]
রাশিয়ার হামলা ঠেকাতে মার্কিন সেনা পোল্যান্ডে
খবর লাইভ: রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনকে সহযোগিতা করার জন্য মার্কিন সেনা পোল্যান্ডে পৌঁছেছে। এএফপির খবরে বলা হয়েছে, গতকাল রোববার পোল্যান্ডে মার্কিন সেনাদের একটি বিমান অবরতণ করেছে। পূর্ব ইউরোপে সামরিক উপস্থিতি বাড়াতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জোসজোও-জেসিওঙ্কা বিমানবন্দরের একটি সূত্র বলেছে, আজ সোমবার মার্কিন সেনাবহনকারী আরও দুটি বিমান পোল্যান্ডে যাওয়ার কথা। এ ছাড়া আজ দিনের […]
ইউক্রেনের বিরুদ্ধে জৈব অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া! সতর্ক করল আমেরিকা
খবর লাইভ: দেখতে দেখতে দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এর মধ্যেই আমেরিকার আশঙ্কা, এবার যুদ্ধে জৈব অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া! যদিও আগেই এর ঠিক উলটো অভিযোগ করেছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের সঙ্গে হাত মিলিয়ে রাসায়নিক ও জৈব অস্ত্র প্রয়োগের কথা পরিকল্পনা করছে আমেরিকা। এবার সেই দাবিকে উড়িয়ে ওয়াশিংটনের দাবি, রাশিয়ার ইঙ্গিত থেকে মনে হচ্ছে […]
“পুতিন না থামলে বিশ্বের বিপদ”, আক্ষেপ Ukraine-এর প্রেসিডেন্ট-পত্নীর
খবর লাইভ: গোটা বিশ্বের কাছে দেশবাসীর অসহায় পরিস্থিতির কথা তুলে ধরলেন Ukrain-এর ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। একটি খোলা চিঠিতে তিনি লিখলেন, এক সপ্তাহ আগেও যা ভয়ঙ্কর দুঃস্বপ্ন বলে মনে হয়েছিল, তা আসলে ততটাই বাস্তব। বিশ্বের সকল শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকের কাছে একটি খোলা চিঠি লিখলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। তাঁর কথায়, ”আমাকে সংবাদমাধ্যমগুলি ইন্টারভিউয়ের […]
ইউক্রেনের সব শহরেই রুশ হামলা অব্যাহত, পাল্টা ১২০০ রুশ সেনা খতমের দাবি কিয়েভের
খবর লাইভ: রুশ হামলায় অব্যাহত ইউক্রেনের একাধিক শহরে। অবিরাম মিসাইল আছড়ে পড়ছে কিয়েভ, খারকভের মতো একাধিক শহরে। বুধবার এরকমই হামলায় গুঁড়িয়ে গেল সেভরডোনেৎস্ক। ইতিমধ্যে সেখানে ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে আবার তিনজন শিশুও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির দাবি, ইতিমধ্যে ৫০ শিশুর মৃত্যু হয়েছে। পালটা জবাব দিয়েছে ইউক্রেনও। ইউক্রেনীয় সেনাপ্রধানের দাবি, গত ১৪ দিনে […]
ইউক্রেন সেনার হাতে রাশিয়ার শীর্ষ জেনারেল নিহত
খবর লাইভ: ইউক্রেন সংঘাতে রাশিয়ার আরও এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তাদের সেনারা খারকিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে। এ নিয়ে ইউক্রেন সংঘাতে রাশিয়ার দুজন শীর্ষ কমান্ডার নিহত হলেন। খবর রয়টার্সের। এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মেজর জেনারেল ভিতালি গেরাসিমোভ রাশিয়ার ৪১তম সামরিক […]
ইউক্রেনের সুমিতে আটকে পড়া ৬৯৪ ভারতীয় পড়ুয়াকেই উদ্ধার করা হল
খবর লাইভ: অবশেষে স্বস্তি। ইউক্রেনের উত্তর-পূর্বের শহর সুমিতে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয় পড়ুয়ার প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হরদীপ সিংহ পুরী এ খবর জানিয়ে বলেন, ‘‘সোমবার রাতেই সুমি শহর থেকে ভারতীয় পড়ুয়াদের বাসে তুলে পলতাভা শহরে পাঠানো শুরু হয়েছিল। আমি নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করেছিলাম। আজ ৬৯৪ জনকেই সুমি থেকে উদ্ধার […]
ইউক্রেনে ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার, ভারতীয়দের সুবিধা দিতেই পদক্ষেপ
খবর লাইভ: ফের যুদ্ধবিরতি ঘোষণার রাশিয়ার। ভারতীয়দের সুবিধা করে দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভারতীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ (মস্কোর সময় অনুযায়ী সকাল ১০টা) ফের যুদ্ধবিরতি ঘোযণা করল রাশিয়া। সুমিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর জন্যই এই সিদ্ধান্ত নিল ক্রেমলিন। রাশিয়ার বিদেশমন্ত্রক সুমি-সহ মোট পাঁচ শহরের ছাত্রদের সুরক্ষিত ভাবে দেশে […]









