State

বনধ থাকলেও আগামিকাল থেকেই খুলছে স্কুল 0 (0)

খবর লাইভ : নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল ১২ ঘণ্টার বনধ ডেকেছে বামেরা। কিন্তু বনধ ডাকলেও আগামিকাল, শুক্রবার স্কুল খুলছেই। পূর্ব ঘোষণা মতই আগামিকাল স্কুল খুলবে বলে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং দীর্ঘ ১১ মাস পর অবশেষে স্কুল খুলবে। এদিন শিক্ষামন্ত্রী বলেন, ‘এতদিন পঠনপাঠনের জন্য সবাই উদ্বিগ্ন ছিল। মাধ্যমিক, […]

National

ফের উদ্বেগ! ঋষিগঙ্গা নদীর জল বাড়ছে, উদ্ধারকাজ বন্ধ করে এলাকা খালি করার নির্দেশ প্রশাসনের 0 (0)

খবর লাইভ : উত্তরাখণ্ডের জোশীমঠ বিপর্যয়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যে ফের আতঙ্ক বাড়িয়ে ঋষিগঙ্গা নদীর জল বাড়তে শুরু করল। যার জেরে বৃহস্পতিবার সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হল উদ্ধারকাজ। ঝুঁকি এড়াতে আশপাশের এলাকা খালি করে দেওয়ার কাজও শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এদিন সকাল থেকে হঠাৎ করে ঋষিগঙ্গা নদীর জল বাড়তে শুরু করে। […]

State

আপনার ছেলে কী করে?, দুর্নীতির অভিযোগ তুলে শাহকে পাল্টা খোঁচা মমতার 0 (0)

খবর লাইভ : খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? বৃহস্পতিবার এই ভাষাতেই সরাসরি নাম করে অমিত শাহকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে রাজ্যবাসীর কাছে বাংলাকে বিজেপির হাত থেকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শাহকে মমতার জবাব, ‘দিদি গলা কেটে দেবে, তাও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।’ বিজেপির ইদানীংকালে মমতা বন্দ্যোপাধ্যায় […]

State

করোনার টিকা দেওয়া শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব, আশ্বাস শাহের 0 (0)

খবর লাইভ : করোনা টিকাকরণের কাজ শেষ হলেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার ঠাকুরনগরে মতুয়াদের সভায় এসে এই আশ্বাসই দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, ‘মতুয়াদের যথাযোগ্য সম্মান দেবে বিজেপি। ৭০ বছর ধরে মতুয়া, নমঃশুদ্ররা নাগরিকত্ব পাননি। ২০১৮ সালে বলেছিলাম, মতুয়াদের নাগরিকত্ব দেবে বিজেপি। ২০১৯ সালে মতুয়া সমাজ বিজেপির ঝুলি ভরে দিয়েছিল। […]

State

নবান্ন অভিযানে পুলিশের হামলার প্রতিবাদে আগামিকাল ১২ ঘণ্টার বনধ বামেদের 0 (0)

খবর লাইভ : নবান্ন অভিযানে ছাত্র-যুবদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামিকাল, শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকল বামেরা। শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় বনধের ডাক দিয়েছে বামেরা। তাদের দাবি, ছাত্রদের উপর যেভাবে নির্বিচারে আঘাত করা হল, তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরই আঘাত। তাই গোটা রাজ্যের মানুষকে বনধে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে তারা। বৃহস্পতিবার বাম […]

State

বামেদের নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র ধর্মতলা 0 (0)

খবর লাইভ : ১০টি বাম-যুব সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি ছোঁড়া হয়। মিছিলকে ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। সেই সঙ্গে লাঠিচার্জও করা হয়। আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। অন্যদিকে, ইটের ঘায়ে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মীও। এদিন হাওড়া ও শিয়ালদহ থেকে দুটি মিছিল […]

National

ভারতে ব্যবসা করতে গেলে দেশের আইন-কানুন মেনে চলতে হবে, ট্যুইটারকে কড়া বার্তা কেন্দ্রের 0 (0)

খবর লাইভ : কেন্দ্রীয় সরকারের সঙ্গে ট্যুইটারের যুদ্ধ চরমে উঠল। ভারতে ব্যবসা করতে গেলে দেশের আইন-কানুন মেনে চলতে হবে বলে অন্যতম মাইক্রোব্লগিং সাইট ট্যুইটারকে রীতিমত হুঁশিয়ারি দিল কেন্দ্র। এমনকি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় দাঁড়িয়ে ট্যুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়াকে খলনায়কের কাঠগড়ায় তুললেন। বৃহস্পতিবার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় দাঁড়িয়ে ট্যুইটার কর্তৃপক্ষের উদ্দেশে বলেছেন, ‘ভারতে […]

State

উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরও ‘বিজ্ঞানী মেধা বৃত্তি’ দেওয়ার ভাবনা মমতার 0 (0)

খবর লাইভ : শুধু কলেজ, বিশ্ববিদ্যালয়ের জন্যই নয়, এবার স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদেরও ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ দেওয়ার কথা ভাবা হচ্ছে। বৃহস্পতিবার ট্যুইটে সেই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবস উপলক্ষে ট্যুইটে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকারের ‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’, যা এতদিন শুধুমাত্র কলেজ ও বিশ্ববিদ্যালেয়র পড়ুয়ারা পেতেন, তা […]

National

পিসি-ভাইপোর দুর্নীতি রুখতে এই পরিবর্তন যাত্রা, কোচবিহার থেকে তোপ অমিতের 0 (0)

খবর লাইভ : এই পরিবর্তন যাত্রা কোনও মুখ্যমন্ত্রীকে বদলানোর জন্য নয়, পিসি- ভাইপোর দুর্নীতি রুখতেই এই পরিবর্তন যাত্রা। বৃহস্পতিবার কোচবিহারে দাঁড়িয়ে এই ভাষাতেই তৃণমূল নেতৃত্বকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিনের জনসমাবেশ থেকে অমিত শাহ বলেন, ‘তৃণমূল নেতাদের বলতে শুনেছি, ওরা জিজ্ঞাসা করছে যে কেন পরিবর্তন যাত্রা বের করা হচ্ছে। সব তো ঠিকই চলছে। […]

National

বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে দেশজুড়ে ‘রেল রোকো’ কর্মসূচি আন্দোলনকারী কৃষকদের 0 (0)

খবর লাইভ : বিতর্কিত তিন কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন রাজধানীর গণ্ডি পেরিয়ে এবার সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করেছে। দেশজুড়ে জাতীয় সড়কগুলোয় ‘চাক্কা জ্যাম’-এর পর এবার দেশে ‘রেল রোকো’ কর্মসূচি নিতে চলেছেন আন্দোলনকারী কৃষকরা। ফলে এর প্রভাব যে রেলের যাত্রী পরিষেবায় পড়বে তা বলা বাহুল্য। আন্দোলনকারী কৃষক সংগঠনগুলোর অন্যতম সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে […]