State

মইদুলের স্ত্রীকে চাকরি, কথা রাখলেন মুখ্যমন্ত্রী 0 (0)

খবর লাইভ : নবান্ন অভিযানে নিহত বামকর্মী মইদুল ইসলাম মিদ্দার স্ত্রীকে হোমগার্ডের চাকরি দিল রাজ্য সরকার। তাঁকে যে চাকরি দেওয়া হয়েছে, তাতে সন্তুষ্ট বাম যুব নেতার স্ত্রী আয়েষা বিবি। বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মিদ্দার পরিবারে ৫ জন সদস্য। মিদ্দাই ছিলেন একমাত্র রোজগেরে। অটো, টোটো চালিয়েই তাঁর দিন গুজরান হত। কিছুদিন আগে বাঁকুড়া থেকে কলকাতায় নবান্ন অভিযানে […]

State

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামছে তৃণমূল 0 (0)

খবর লাইভ : রাজ্য বিধানসভা ভোটের মুখে এবার জ্বালানির মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। আগামিকাল ও রবিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবে তারা। সোমবার ধর্মতলায় অবস্থান বিক্ষোভও করবে। শুক্রবার সাংবাদিক বৈঠক করে দলের এই কর্মসূচির কথা জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, রান্নার গ্যাসের দাম, পেট্রোপণ্যের দাম যেভাবে বাড়ছে, তার […]

State

নলের ডগায় খেলা হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার 0 (0)

খবর লাইভ : তৃণমূলের ‘খেলা হবে’ স্লোগান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবার সেই ‘খেলা হবে’ স্লোগানের পাল্টা দিতে গিয়ে বিতর্কের মুখে পড়লেন বিজেপি নেতা তথা বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা। শুক্রবার ধর্মতলায় ওয়াই চ্যানেলের জনসভায় এসে অনুপম হাজরা বলেন, ‘বিভিন্ন জায়গায় ওনারা স্লোগান দিচ্ছেন না, খেলা হবে, খেলা হবে? খেলা হবে, নলের ডগায় […]

National

প্যাংগং হ্রদ এলাকা থেকে সেনা সরানোর কাজ সম্পন্ন করল ভারত ও চিন, দেপসাংয়ের উত্তেজনা কমাতে আগামিকাল বৈঠক 0 (0)

খবর লাইভ : লাদাখ সংঘর্ষের প্রায় এক বছরের মাথায় অবশেষে প্যাংগং হ্রদের দু’ধার থেকেই সেনা সরানোর কাজ শেষ হল। ভারত এবং চিন–দুপক্ষই সেনা সম্পূর্ণ সরানোর কাজ শেষ করেছে। শুক্রবার কেন্দ্রের তরফে এমনটাই দাবি করা হল। তবে এখানেই শেষ নয়, দেপসাং, হট স্প্রিং এবং গোগরা অঞ্চলেও সেনা সরানোর তত্পরতা শুরু করতে চলেছে দুই দেশ। জানা গিয়েছে, […]

State

আগামিকাল রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 0 (0)

খবর লাইভ : আগামিকাল, শনিবারই রাজ্যে আসছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে আসবে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ ছাড়াও থাকবে এসএসবি ও আইটিবিপি। গত মাসে রাজ্যে এসেছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করা যায়, সে ব্যাপারে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কমিশনের […]

National

কাশ্মীরে জঙ্গি হামলা, নিহত দুই পুলিশকর্মী 0 (0)

খবর লাইভ : কাশ্মীরের বুদগামে সেনাবাহিনীর গুলিতে ৩ লস্কর জঙ্গি খতম হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শ্রীনগরে বারজুলায় জঙ্গি হামলায় শহিদ হয়েছেন দুই পুলিশ কর্মী। শুক্রবার দুপুরে প্রকাশ্যে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ভূস্বর্গে। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তারক্ষীরা। ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও সিসিটিভি মারফত্ প্রকাশ্যে এসেছে। সেই ভিডিওর প্রেক্ষিতে জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে […]

State

মাদক রাখার অভিযোগে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেত্রী 0 (0)

খবর লাইভ : মাদক রাখার অভিযোগে এবার পুলিশের জালে ধরা পড়লেন বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পামেলা গোস্বামী ও তাঁর সঙ্গী। নিউ আলিপুর থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পুলিসের কাছে আগাম খবর ছিল। তার ওপর ভিত্তি করেই বিজেপি যুব মোর্চার নেত্রী সহ বিজেপি নেতা প্রবীর দে’কে পুলিশ গ্রেফতার করেছে। জানা গিয়েছে, পামেলার গাড়ি থেকে উদ্ধার […]

State

অমিত শাহকে সমন বিশেষ আদালতের 0 (0)

খবর লাইভ : তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জের। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সমন পাঠাল বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন অমিত শাহ কিংবা তাঁর কোনও প্রতিনিধিকে হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার সূত্রপাত ২০১৮ র ১৮ অগাস্ট। কলকাতা মেয়ো রোডের একটি অনুষ্ঠানে অমিত […]

State

কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত লালা ও তার সঙ্গীর সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন আদালতে, কলকাতা সহ ১০ জায়গায় তল্লাশি অভিযান সিবিআইয়ের 0 (0)

খবর লাইভ : কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ও তার সঙ্গী রত্নেশ ভার্মা সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। পাশাপাশি কয়লা ও গরু পাচারের মামলায় যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকেও আদালত যেন ফেরার ঘোষণা করে, তার আবেদন আসানসোল আদালতে জানিয়েছে সিবিআই। যদিও আদালত এখনও কোনও রায় […]

State

গোয়ায় তৃণমূলের মিমির সঙ্গে বিজেপির পার্ণো, শুরু জল্পনা 0 (0)

খবর লাইভ : রাজ্য- রাজনীতিতে তৃণমূল ও বিজেপি এখন যুযুধান দুই পক্ষ। তবে রাজনীতিতে যতই কোন্দল থাক না কেন, দুই শিবিরের দুই প্রতিনিধির বন্ধুত্ব কিন্তু অটুট। সম্প্রতি গোয়ায় তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর সঙ্গে বিজেপির পার্ণো মিত্রের ঘুরে বেরানোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, এই ভিডিওকে কেন্দ্র করে জোর জল্পনা শুরু হয়েছে […]