National

খোদ বিজেপি নেতাই অনুপ্রবেশকারী, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

0
(0)

খবর লাইভ : রাজ্যে এসে মতুয়াদের সভায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরব হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে শাহ যতই বলুন না কেন, খোদ বাংলাদেশি অনুপ্রবেশকারীই এখন বিজেপিতে বসে রয়েছেন। বিজেপিতে তিনি পদাধিকারীও। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।
উত্তর মুম্বইয়ের সংখ্যালঘু সেলের প্রধান রুবেল জনু সেখ বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী অনিল দেশমুখ। ২০১১ সাল থেকে রুবেল মুম্বইয়ের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফেব্রুয়ারির প্রথমেই তাঁকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। পরিচয়পত্র হিসাবে আধার, প্যান কার্ড সব ছিল তাঁর কাছে। নথি যাচাই করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। মুম্বই পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় মালপোতা গ্রাম পঞ্চায়েতে নিজের আদি বাড়ি রয়েছে বলে পরিচয় দিয়ে রুবেলের নথি তৈরি হয়েছে। সেখানে একটি স্কুলের মাধ্যমিকের সার্টিফিকেট জমা করেছিলেন। দেখা যাচ্ছে, স্কুল সার্টিফিকেটটি সম্পূর্ণ ভুয়ো। এই খবর প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ কটাক্ষের সুরে বলেন, ‘বিজেপি কী তাদের নিজেদের দলের নেতাদের নথি যাচাই করে না?’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *