National

দীপ সিধুর সাত দিনের পুলিশি হেফাজত 0 (0)

খবর লাইভ : সাতসকালেই গ্রেফতার হয়েছিলেন। এবার সাত দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠানো হল লালকেল্লা তাণ্ডবে অভিযুক্ত দীপ সিধুকে। মঙ্গলবার সকালেই দিল্লি থেকে গ্রেফতার হয়েছেন দীপ সিধু। লালকেল্লায় নিশান সাহিব তোলার জন্য আন্দোলনকারীদের তিনি প্ররোচিত করেছিলেন বলে অভিযোগ। সেখানে বিশৃঙ্খলাতেও প্ররোচনা দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনার পিছনে আর কারা জড়িত তা জানতে এদিন দীপ সিধুকে আদালতে […]

National

সপ্তাহে ৪ দিন কাজ, ৩ দিন ছুটি, নয়া শ্রমবিধি আনছে কেন্দ্র 5 (1)

খবর লাইভ : সপ্তাহে কাজ করতে হবে ৪ দিন। সম্প্রতি এমনই শ্রম বিধি আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে তা বাধ্যতামূলক নয়। সপ্তাহে পাঁচদিন বা ছয়দিনও কাজের সুযোগ দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে সার্বিকভাবে সপ্তাহে ৪৮ ঘণ্টা কাজ করতেই হবে। কেন্দ্রীয় শ্রম সচিব অপূর্ব চন্দ্র বলেন, ‘সপ্তাহে কদিন কাজ করানোর পথে হাঁটতে পারে দেশের সংস্থাগুলি তা নিয়ে […]

State

ফের ব্যাঙ্ক ধর্মঘট, নাকাল হতে পারেন গ্রাহকেরা 0 (0)

খবর লাইভ : ফের ধর্মঘটের পরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। এবার কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে আগামী মাসে দেশব্যাপী দু-দিনের ধর্মঘটের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। গত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট ভাষণে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার হায়দাবাদে বৈঠকে বসেছিল ব্যাঙ্কিং […]

State

ভোটের মুখে ট্যাক্সি, ওলা, উবেরের ধর্মঘটের ডাক 0 (0)

খবর লাইভ : সামনেই রাজ্যে বিধানসভা ভোট। এবার ভোটের মুখে ভাড়া বাড়ানোর দাবিতে ধর্মঘটের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কো-অর্ডিনেশন কমিটি। আগামী ২২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে কমিটি। এই ধর্মঘটে সামিল হচ্ছে ট্যাক্সি, ওলা, উবেরের সংস্থার মালিকরা। এর ফলে সমস্যার মুখে পড়তে পারেন সাধারণ মানুষ। দেশে প্রতিদিনই বাড়ছে পেট্রোল, ডিজেলের দাম। দাম […]

State

রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব, বহরমপুর থেকে হুঙ্কার মমতার 0 (0)

খবর লাইভ : যত দিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। মঙ্গলবার নবাবের খাসতালুক বহরমপুরে দাঁড়িয়ে এমনই হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি সরকার ও বিজেপিকে নিশানা করে এদিন তৃণমূল নেত্রী বলেন, ‘আমি যত দিন বাঁচব, মাথা নত করব না। যত দিন বাঁচব, রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচব। আমি বলেছিলাম, সিএএ, এনপিআর […]

State

দলত্যাগী বিধায়ককে নিরাপত্তা দিল মমতার সরকার 0 (0)

খবর লাইভ : উলটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষ নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র। এবার তৃণমূল ত্যাগী বিধায়ককে নিরাপত্তা দিল মমতার সরকার। জানা গিয়েছে, নোয়াপাড়ার বিধায়ক সুনীল সিংকে মঙ্গলবার সরকারি নিরাপত্তা দিল রাজ্য সরকার। যা নিয়ে সুনীল সিংয়ের ‘ঘরওয়াপসি’ জল্পনা জোরদার হল। তবে কেবল সুনীল সিং নন, বনগাঁর বিধায়ক বিশ্বজিৎ দাসকেও […]

Sports

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার ভারতের 5 (1)

খবর লাইভ : ভারত অধিনায়ক বিরাট কোহলি অনেক চেষ্টাই করলেন। কিন্তু শেষরক্ষা হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই লজ্জার হার স্বীকার করতে হল কোহলিদের। ম্যাচ জিততে ৩৮১ রান করতে হবে, এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে গেল ১৯২ রানে। ২২৭ রানে হারল ভারত। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিলেন জ্যাক লিচ, অ্যান্ডারসন নিলেন ৩ […]

National

বেনজির! বিরোধী দলনেতাকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী 5 (1)

খবর লাইভ : বেনজির! রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বিদায়ী ভাষণ শুনে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, বিরোধী দলনেতাকে বিদায় জানাতে গিয়ে সর্বদা তাঁর পাশে থাকার বার্তা দিয়ে মোদির মন্তব্য, ‘মন থেকে মানবেন না যে আপনি রাজ্যসভার সদস্য নন। আপনার জন্য আমার রাস্তা সবসময় খোলা। আপনাদের অভিজ্ঞতা আমার কাজে লাগবে।’ সংসদের […]

District

কৃষকদের সবকিছু লুঠ করে নেবে মোদি সরকার, তোপ মমতার 0 (0)

খবর লাইভ : কালনার সভায় দাঁড়িয়ে কেন্দ্রের আনা কৃষি আইন নিয়ে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘বাংলার কৃষকদের জন্য কেন্দ্র কিছু দেয় না। পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। বিজেপি রোজ মিথ্যা কথা বলে। টাকা না পাঠিয়ে বলে কৃষকদের টাকা দিয়েছি। কৃষকদের সবকিছু লুঠ করে নেবে মোদি […]

National

জোশীমঠ বিপর্যয়ে মৃত বেড়ে ২৬ ও নিখোঁজ বহু, চলছে উদ্ধারকাজ 5 (1)

খবর লাইভ : উত্তরাখণ্ডের জোশীমঠে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। এখনও নিখোঁজ প্রায় ২০০ জন! তপোবন টানেলে কমপক্ষে ৩৫ জন আটকে রয়েছেন বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আইটিবিপি, এসডিআরএফ ও সেনার যৌথবাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এসডিআরএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে অন্তত ৩৫ জন টানেলের ভিতরে রয়েছেন। টানেলের মুখ […]