National

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর করা মানহানির মামলায় সাংবাদিক প্রিয়া রামানির বেকসুর খালাস 0 (0)

খবর লাইভ : প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের করা মানহানির মামলায় সাংবাদিক প্রিয়া রামানিকে বেকসুর খালাস করে দিল আদালত। বুধবার মামলাটি খারিজ করে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দ্রনাথ পাণ্ডে জানিয়েছেন, একজন মহিলা প্রয়োজনে কয়েক দশক পরেও নিজের অভিযোগ জানাতে পারেন। বিচারক বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিও যৌন হেনস্তাকারী হতে পারেন।’ একইসঙ্গে আদালত এদিন জানিয়েছে, […]

National

নয়া কৃষি আইনের জের! পঞ্জাবের পুর নির্বাচনে ধরাশায়ী বিজেপি, ভাল ফল কংগ্রেসের 0 (0)

খবর লাইভ : কৃষক আন্দোলনের ফল! পঞ্জাবের পুরসভা নির্বাচনে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেল বিজেপি। বিজেপির প্রাক্তন সহযোগী শিরোমণি অকালি দলও ধাক্কা খেয়েছে পুরভোটে। অন্যদিকে, এগিয়ে গেল সে রাজ্যের শাসকদল কংগ্রেস। পাশাপাশি ভাল ফল করেছেন নির্দল প্রার্থীরাও। গত ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে পুরভোট হয়েছিল। বুধবার সকাল থেকে পঞ্জাবের ৮টি কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল আর নগর পঞ্চায়েতের […]

State

বিজেপিতে যোগ দিয়েও মমতার প্রশংসায় যশ 0 (0)

খবর লাইভ : বিজেপিতে যোগ দিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করতে ভুললেন না তৃণমূল সাংসদ নুসরত জাহান ঘনিষ্ঠ যশ দাশগুপ্ত। বুধবার বিজেপিতে যোগ দিয়ে যশ বলেন, ‘আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করি। আমি এখনও নিজেকে ওনার ভাই বলি। বিজেপিতে আসার আগে আশীর্বাদ চেয়ে মেসেজ করেছি দিদিকে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘সিস্টেমের মধ্যে থেকেই সিস্টেমকে বদল করতে […]

National

৩৪ সেকেন্ড ধরে ভূমিকম্পে কাঁপল লাদাখ, বাড়ছে আতঙ্ক 0 (0)

খবর লাইভ : ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। এবার ঘটনাস্থল লাদাখ। যদিও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ৩৪ সেকেন্ড ধরে চলে এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে কেঁপে ওঠে লাদাখের মাটি। ৩৪ সেকেন্ড ধরে চলে এই কম্পন। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে লাদাখের কম্পনের তীব্রতা ছিল ৩.৫। এই […]

State

অব্যাহতি চাইলেন চিরঞ্জিৎ 0 (0)

খবর লাইভ : রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পর এবার অভিনেতা চিরঞ্জিৎ। একুশের ভোটে দাঁড়াতে না চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। টলিউডের এই অভিনেতা জানিয়েছেন, ‘অব্যাহতির কথাই আগেই জানিয়েছি দলনেত্রীকে। অনেক বয়স হয়েছে। এবার একটু বিশ্রাম নিতে চাই। আমি আবার নিজের জগতে ফিরে যেতে চাই।’ তবে তিনি যে অন্য দলে যাচ্ছেন […]

National

দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিস মিলল ভারতে, আক্রান্ত পাঁচ 0 (0)

খবর লাইভ : ফের আতঙ্কের মেঘ ফেব্রুয়ারিতে! দেশজুড়ে করোনা টিকাকরণ শুরু হয়েছে। এর মধ্যেই দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের নয়া করোনা স্ট্রেনের হদিস মিলল ভারতে। ইতিমধ্যে ৫ জন আক্রান্তও হয়েছেন। অন্যদিকে, একসময়ের করোনার আঁতুড়ঘর মহারাষ্ট্রে ফের করোনা সংক্রমিতের সংখ্যা বাড়তে শুরু করেছে। এর জন্য রাজ্যবাসীর অসচেতনতাকে দায়ী করে পুনরায় কড়া পদক্ষেপ করার ইঙ্গিত দিয়েছে উদ্ধব সরকার। […]

State

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে অগ্নিদগ্ধ দুই 0 (0)

খবর লাইভ : বেআইনিভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করে ভয়াবহ দুর্ঘটনা ঘটল খাস কলকাতায়। অগ্নিদগ্ধ হন ২ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে গড়ফা থানার ঢিল ছোঁড়া দূরত্বে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কীভাবে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার মজুত চলছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের অভিযোগ, […]

State

আমফান দুর্নীতির সঙ্গে যুক্তদের বিজেপিতে ঠাঁই নেই, তোপ শুভেন্দুর 0 (0)

খবর লাইভ : ফের আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে সাফ জানিয়ে দিলেন, আমফানের টাকা যারা চুরি করেছে, তাদের বিজেপিতে নেওয়া হবে না। এদিন শুভেন্দু পিছাবনীতে সভা করেন। সেই সভায় শুভেন্দু বলেন, ‘আমার এলাকায় তৃণমূল কর্মীরা বিজেপি কর্মী-সমর্থকদের ভয় দেখাচ্ছেন। বিজেপির কর্মসূচিতে গেলে প্রকল্পের টাকা আটকে দেওয়া হবে বলে […]

National

লালকেল্লায় হিংসার ঘটনায় গ্রেফতার আরও এক 0 (0)

খবর লাইভ : পুলিশের জালে লালকেল্লা তাণ্ডবের আরও এক অভিযুক্ত। পুলিশ জানায়, ধৃতের নাম মনিন্দার সিং। বয়স ৩০। বুধবার তাকে পীতমপুরার বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ দল। এই নিয়ে লালকেল্লার ঘটনায় ‘‌মোস্ট ওয়ান্টেড’‌ তালিকায় থাকা মূল অভিযুক্তদের মধ্যে ৩ জন গ্রেফতার হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির স্বরূপনগরের বাসিন্দা মনিন্দার সিং এসি মেশিন […]

State

বিজেপির সঙ্গ ত্যাগ করে এবার রাজনৈতিক ময়দানে হিন্দু সংহতি 5 (1)

খবর লাইভ : বিজেপির সঙ্গ ত্যাগ করে এবার রাজ্যে আলাদা করে ভোটের ময়দানে নামছে হিন্দু সংহতি। এই সংগঠনটি এবার ‘জন সংহতি’ নাম নিয়েই এবার রাজনৈতিক ময়দানে নামছে। তাদের মূল লক্ষ্য, রাজ্যের হিন্দু ভোটকে নিজেদের দখলে নেওয়া। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই রাজ্যে ১৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। রাজনৈতিক মহলের ধারণা, জন সংহতি আলাদাভাবে […]