State

আগামিকাল বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, হাজির থাকতে না পেরে বার্তা বুদ্ধদেবের 5 (2)

খবর লাইভ : বিধানসভা ভোটের আগে দলের কর্মী- সমর্থকদের চাঙ্গা করতে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বাম-কংগ্রেস। তবে এবারের এই সমাবেশে থাকতে পারছেন না রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সমাবেশে থাকতে না পারার জন্য কর্মী- সমর্থকদের বার্তা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী চিঠিতে বলেন, ‘ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরা-খবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে […]

State

রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলার পদ থেকে সরানো হল জাভেদ শামিমকে 0 (0)

খবর লাইভ : শুক্রবার বাংলায় আট দফা ভোট ঘোষিত হওয়ার পর ২৪ ঘণ্টাও কাটেনি। এরই মধ্যে রদবদল করা হল পুলিশ-প্রশাসনে। দমকলের ডিজিকে নিয়ে আসা হল রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্বে। রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তাঁর পরিবর্তে এডিজি আইনশৃঙ্খলা পদে বসানো হল দমকলের বর্তমান ডিজি জগমোহনকে। শনিবারই নির্বাচন কমিশনের তরফে […]

International

বিডেন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই সিরিয়ায় আমেরিকার বোমাবর্ষণ 0 (0)

খবর লাইভ : ফের সিরিয়ায় বোমাবর্ষণ। মার্কিন প্রেসিডেন্ট পদে বসার ৩৬ দিনের মাথাতেই পূর্ব সিরিয়ায় বোমাবর্ষণ করালেন জো বিডেন। যে বাড়িগুলোতে বোমা ফেলা হয়েছে, সেগুলো ইরান সমর্থিত জঙ্গি ঘাঁটি বলেই পেন্টাগনের দাবি। ইরাকে আমেরিকান সৈন্যদের ওপর রকেট হামলার জবাবেই এই বোমাবর্ষণ জানিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কার্বি বলেন, ‘প্রেসিডেন্ট বিডেনের নির্দেশে পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত জঙ্গিদের […]

State

আগামিকাল থেকে প্রতি রবিবার শুরু হচ্ছে ‘বিবেক যাত্রা’ 0 (0)

খবর লাইভ : ভ্রমণবিলাসীদের জন্য সুখবর! এবার স্বামীজির বাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ ঘুরে দেখতে পারবেন পর্যটক প্রেমীরা। ট্রাম ও ভেসেলের মাধ্যমে ঘুরে দেখতে পারবেন তাঁরা। রাজ্য পরিবহণ দফতরের তরফে এই যাত্রাকে ‘বিবেক যাত্রা’ বলা হচ্ছে। আগামিকাল অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে প্রতি রবিবার হবে এই বিবেক যাত্রা। পরিবহণ দফতর সূত্রে খবর, প্রতি রবিবার সকাল […]

State

‘মেয়েরা পরের সম্পত্তি’, মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে গিয়ে বিতর্কে জড়ালেন বাবুল সুপ্রিয় 5 (1)

খবর লাইভ : আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে নতুন নতুন ‘হিট’ স্লোগান বের করে প্রচার শুরু করেছে তৃণমূল। যার মধ্যে একটি হল, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবার এই স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিতে গিয়ে ট্যুইট করে বিতর্কে জড়ালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। শুধু বিতর্ক নয়, নেটিজেনদের থেকে নারী বিদ্বেষী তকমাও […]

National

মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি! সামান্য বাড়ল জিডিপি 5 (1)

খবর লাইভ : করোনা অতিমারীর মধ্যেই এবার ভারতের জিডিপি বাড়ল। যদিও তা খুবই সামান্য, ০.‌৪ শতাংশ। তবে দেশজুড়ে বেড়ে চলা আর্থিক মন্দার মধ্যে এই সামান্য জিডিপি বৃদ্ধির ঘটনায় আশার আলো দেখছেন খুশি অর্থনীতিবিদরা। ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিসের তরফে ২০২০-২১ অর্থবর্ষের ত্রৈমাসিক জিডিপি রিপোর্টে দেখা যাচ্ছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মোট জাতীয় উৎপাদনের হার ০.‌৪ শতাংশ বৃদ্ধি […]

National

৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি 0 (0)

খবর লাইভ : দেশে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক উড়ান চলাচলে বিধিনিষেধ জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তবে কার্গো বিমানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এবার করোনার গ্রাস থেকে বাঁচতে যাত্রীদের নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং রেসিও জারি করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। তবে কেন্দ্রের তরফে জানানো […]

International

জামাল খাসোগির মৃত্যুর পিছনে সৌদি যুবরাজ সলমনের হাত ছিল : মার্কিন রিপোর্ট 0 (0)

খবর লাইভ : সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পিছনে সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ছিল। এমনই বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে মার্কিন গোয়েন্দারা। যা নিয়ে ইতিমধ্যে সারা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের দফতর থেকে শুক্রবার প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, সাংবাদিক জামাল খাসোগির মারা যাওয়ার পিছনে সৌদি আরবের যুবরাজ […]

State

আগামিকাল রাজ্যে আসছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে 0 (0)

খবর লাইভ : ভোট ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই রাজ্যে আসছেন পুলিশের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে। আগামিকালই রাজ্যে আসছেন তিনি। এর আগে লোকসভা ভোটেও বিবেক দুবে পুলিশ পর্যবেক্ষক ছিলেন। তাঁকেই ফের পুলিশ পর্যবেক্ষক করে আনা হচ্ছে। ১৯৮১ সালে অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস বিবেক দুবে। ২০১৫ সালে তিনি অবসর নেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিবেক দুবে ছাড়া আরও একজন […]

State

খাস কলকাতায় অগ্নিকাণ্ড 0 (0)

খবর লাইভ : খাস কলকাতায় শনিবার দুপুরে অগ্নিকাণ্ড। গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের কর্মাশিয়াল প্লেসে হঠাৎ আগুন লেগে যায়। তড়িঘড়ি দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। কয়েকজন দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েন। তবে আপাতত আগুন নিয়ন্ত্রণে এবং হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, প্রথমেএকটি হোটেলে আগুন […]