খবর লাইভ : অধিনায়ক জো রুটের সেঞ্চুরির ওপর ভর করে চিপকে ভারতের বিরুদ্ধে বড় রানের পথে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ইংল্যান্ড করেছে ৩ উইকেটে ২৬৩ রান। ১৯৭ বলে ১২৮ রান করে অপরাজিত রুট। ঘরের মাটিতে টেস্ট অভিষেকের প্রথম দিনই যশপ্রীত বুমরাহ ২ উইকেট তুলে নেন। অশ্বিন পান ১ উইকেট। এদিন ইনিংসের শুরুটা ভালোই করেছিলেন ররি […]
Day: February 5, 2021
পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে যখন ধুন্ধুমার সন্তোষ মিত্র স্কোয়ার, তখন বিধানসভায় এই সব শিক্ষকদের ভবিষ্যতের কথা চিন্তা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পার্শ্বশিক্ষকদের জন্য এককালীন অবসরকালীন ভাতারও ঘোষণা করেছেন তিনি। এদিন বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে বর্তমানে পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক, বিশেষ শিক্ষকদের গুরুত্বের কথা […]
রাজ্য পুলিশে বড়সড় রদবদল! অনুজ শর্মার জায়গায় আসছেন কে?
খবর লাইভ : ভোটের মুখেই রাজ্য পুলিশে বড়সড় রদবদল। পরিবর্তিত হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা। এমনকি হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারকেও বদল করা হচ্ছে। সূত্রের খবর, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় আসছেন সৌমেন মিত্র। আর অনুজ শর্মাকে নিয়ে যাচ্ছেন সিআইডি-র এডিজি পদে। অন্যদিকে, রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে […]
গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : ভোটের মুখে মোদি সরকার গ্রাম বাংলায় নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কথা ঘোষণা করেছে। এবার গ্রামে গ্রামে নতুন রাস্তা তৈরি ও সংস্কারের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামে গ্রামে ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হবে। ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কারের […]
রথযাত্রা কর্মসূচির সূচনায় রাতেই শহরে নাড্ডা, মালদহের ২৫০০ চাষির সঙ্গে বসে খিচুড়ি খাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
খবর লাইভ : রাত পোহালেই শুরু হচ্ছে বিজেপির রথযাত্রা কর্মসূচি। তাই নবদ্বীপ থেকে ওই রথযাত্রার সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই আজ, শুক্রবার রাতেই কলকাতা আসছেন তিনি। রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অঘোষিত বিজেপির সেকেন্ড-ইন-কম্যান্ড অমিত শাহও। তিনি কোচবিহার থেকে রথযাত্রা শুরু করবেন। গেরুয়া শিবির থেকে ইতিমধ্যেই রথযাত্রার ওপর হামলার আশঙ্কা প্রকাশ করা […]
কল্পতরু বাজেট মমতার! জুনের পরেও চালু থাকবে রেশন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর লাইভ : জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা। শুক্রবার ভোট অন অ্যাকাউন্ট পেশ করার সময়ে এই কথাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বিনামূল্যে রেশন ব্যবস্থা ধারাবাহিকভাবে চলবে। ২০২১ সালের জুনের পরেও চালু থাকবে বিনামূল্যে রেশন ব্যবস্থা।’ এদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘স্বাস্থ্যসাথী কার্ড প্রতি ৩ বছর অন্তর […]
নবান্ন অভিযান ঘিরে পার্শ্বশিক্ষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, রণক্ষেত্র সুবোধ মল্লিক স্কোয়ার
খবর লাইভ : একদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট পেশ করছেন, তখনই অন্যদিকে, পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল সুবোধ মল্লিক স্কোয়ারে। পুলিশের সঙ্গে আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। যদিও অতিরিক্ত পুলিশ বাহিনীর চাপে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আর এগোতে পারেননি আন্দোলনকারীরা। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। যদিও […]
ফের তালিবানি হামলা আফগানিস্তানে, মৃত অন্তত ১৬
খবর লাইভ : ফের তালিবানি হামলা আফগানিস্তানে। মৃত্যু হল অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষীর। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এই হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল […]
তৃণমূলে যোগ দিলেন দীপঙ্কর, ভরত
খবর লাইভ : তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও সিরিয়াল অভিনেতা ভরত কল। একইসঙ্গে তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ধ্রুপদী গায়ক রশিদ খানের মেয়ে সাওনা খান ও অভিনেত্রী লাভলি মিত্র। এদিন তৃণমূলে যোগদান প্রসঙ্গে অভিনেতা দীপঙ্কর দে বলেন, ‘আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আমার চিকিৎসার খরচ বহন করেছে। আমি […]
মণীশ শুক্লা খুনে অভিযুক্ত শার্প শ্যুটার গ্রেফতার তামিলনাড়ুতে
খবর লাইভ : তরুণ বিজেপি নেতা মণীশ শুক্লার খুনীর কিনারা মিলল অবশেষে। তামিলনাড়ু থেকে গ্রেফতার হল অভিযুক্ত শার্প শ্যুটার অনীশ ঠাকুর। পুলিশ সূত্রে খবর, বিজেপি নেতা মণীশ শুক্লাকে হত্যার পর গা ঢাকা দিয়েছিল অনীশ ঠাকুর। তারপর তামিলনাড়ুতে একটি দুষ্কৃতীদের গ্যাংয়ে যোগ দেয় সে। সেখানে একটি ডাকাতির চেষ্টা করলে পুলিশ অনীশকে গ্রেফতার করে সেই রাজ্যের পুলিশ। […]










