খবর লাইভ : দেশের নতুন করে করোনা সংক্রমণের হার বাড়ছে। কেরালা, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ এই ৫টি রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। রবিবার সকাল ৯টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় ভারতে ১৪ হাজার ২৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে টানা চতুর্থ দিন এভাবে দেশে করোনা সংক্রমণের হার বাড়ল। একদিনে দেশে প্রায় ৯০ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। রবিবার থেকে পুনে সহ মহারাষ্ট্রের ৫টি জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশ, কেরালা, মহারাষ্ট্র, ছত্তিশগড় ও পাঞ্জাবে করোনা সংক্রমণের হার ক্রমশ বাড়ছে। এরই মধ্যে করোনার নতুন স্ট্রেন ছড়ানো নিয়ে নতুন আশঙ্কার কথা শোনালেন এইমসের প্রধান রনদীপ গুলেরিয়া। তিনি জানিয়েছেন, করোনার এই নতুন স্ট্রেন অত্যন্ত মারাত্মক ও অতি সংক্রমক।
Related Articles
ফের উত্তপ্ত মণিপুর! দুষ্কৃতীদের হানায় নিহত পুলিশ কর্মী,জখম ২
0 (0) খবর লাইভ : আবারও অশান্ত ডবল ইঞ্জিন সরকারে মণিপুর। বুধবার হিংসাদীর্ণ মণিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। জখম হয়েছেন আরও ২। ঘটনাটি ঘটেছে কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর জেলায়। এই ঘটনায় মণিপুরের পুলিশ সুপার কার্তিক মাল্লাদি বলেন, “নিহত ওংমাং হাওকিপ মণিপুর পুলিশের সাব-ইন্সপেক্টর। তিনি চূড়াচাঁদপুরের চিংপেই গ্রামে কর্মরত ছিলেন। বুধবার দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু […]
‘গুরুতর অভিযোগ’, পেগাসাস মামলা গ্রহণ করে মন্তব্য সুপ্রিম কোর্টের
5 (1) খবর লাইভ : পেগাসাস মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হলেও পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে,পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। পাশাপাশি শীর্ষ আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করেই বলেছে, অভিযোগ অন্তত গুরুতর, সত্য সামনে আসবেই। শীর্ষ আদালতের পক্ষ থেকে নয় জন মামলাকারীর আইনজীবীকেই সরাসরি সরকারের কাছে পিটিশন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার প্রবীণ আইনজীবী কপিল […]
খেলরত্ন হচ্ছে ধ্যানচাঁদের নামে, বাদ রাজীব গান্ধীর নাম, ঘোষণা প্রধানমন্ত্রীর
5 (1) খবর লাইভ : ‘রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কার’-এর নাম বদলে দিল কেন্দ্রীয় সরকার। নতুন নাম হচ্ছে ‘মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার’। শুক্রবার টুইটারে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হকি দলের সাফল্যের পরই এই সিদ্ধান্ত কেন্দ্রের। বিস্তারিত আসছে… How useful was this post? Click on a star to rate it! Submit Rating As […]



