খবর লাইভ : মাত্র দুদিনেই ইংল্যান্ডকে হারিয়ে ১০ উইকেটে তৃতীয় টেস্ট জিতে নিল ভারত। সিরিজে এখন ২-১ এগিয়ে গেল কোহলি বাহিনী। ভারত দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় ৪৯ রান কোনও উইকেট না হারিয়েই তুলে নেয়। এর আগে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস অবশ্য ৮১ রানে শেষ হয়ে যায়। ভারতের বিরুদ্ধে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন টেস্ট ইনিংস। অধিনায়ক জো রুট ভারতের […]
Day: February 25, 2021
নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণে মিলল সবুজ সংকেত
খবর লাইভ : দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে নীরব মোদিকে। ভারতে প্রত্যর্পণে অনুমতি মিলল। বৃহস্পতিবার লন্ডনের একটি আদালত এব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা কাণ্ডে অভিযুক্ত নীরব মোদি প্রায় ১৪ হাজার কোটি টাকা প্রতারণা করতে চেয়েছিলেন বলে অভিযোগ। এ ব্যাপারে মামলার শুনানিতে ভারতের দেওয়া প্রমাণে আদালত সন্তুষ্ট ব্রিটেনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত। এদিন বিচারক […]
তোলাবাজি, কাটমানির বিরুদ্ধে এবার টিকা পাবে বাংলা, তোপ নাড্ডার
খবর লাইভ : সম্প্রতি রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা টিকা দিতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার টিকার প্রসঙ্গ তুলে পাল্টা মমতাকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বৃহস্পতিবার ব্যারাকপুরে জনসভা থেকে নাড্ডা বলেন, ‘মমতাজি, এই টিকা পর্যাপ্ত নয়। আরও অনেক টিকা পাবে বাংলার মানুষ। রাজ্যের উন্নয়নের জন্য কৃষক সম্মান নিধি টিকা পাবে […]
পুদুচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন
খবর লাইভ : ভোটের মুখে পুদুচেরিতে জারি হল রাষ্ট্রপতি শাসন। উপ-রাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজনের সুপারিশের ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসন জারি হল কেন্দ্রশাসিত এই রাজ্যে। উল্লেখ্য, গত রবিবার কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন। তার ফলে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন ভি নারায়ণস্বামী। তারপর পুদুচেরিতে বিজেপি জোট সরকার […]
ই-স্কুটারে চালকের আসনে বসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব মমতা
খবর লাইভ : সকালে নবান্নে যাওয়ার সময়ে তিনি ছিলেন সওয়ারি। আর বিকেলে নবান্ন থেকে ফেরার পথে তিনিই হয়ে গেলেন চালক। ই-স্কুটারে চালকের সিটে বসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নিজের আন্দোলন জারি রাখলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা ১২টা নাগাদ হাজরা মোড় থেকে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। চালকের আসনে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ […]
কাতারে বিশ্বকাপ আয়োজনের মঞ্চে বিপর্যয়! প্রাণ গেল প্রায় ৭ হাজার শ্রমিকের
খবর লাইভ : ২০২২ সালেই কাতারে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। তাই স্টেডিয়াম সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে গিয়ে মৃত্যু হল প্রায় সাত হাজার শ্রমিকের। যার মধ্যে একটা বড় অংশই ভারতীয়। এছাড়া পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বহু শ্রমিক রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ্যে আসতেই জোর চাঞ্চল্য শুরু হয়েছে। যদিও এই ঘটনাকে […]
কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ৪ ঠিকা শ্রমিকের মৃত্যু
খবর লাইভ : কুঁদঘাটে নিকাশির কাজ করতে গিয়ে ৪ জন টিকা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ কুঁদঘাট পাম্পিং স্টেশনে নিকাশির কাজ করতে ম্যানহোলে নেমেছিলেন ৭ জন ঠিকাশ্রমিক। মাটির নীচে নেমে অসুস্থ হয়ে পড়েন তাঁরা। খবর যায় বিপর্যয় মোকাবিলা […]
নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে বিজেপি, ঠাকুরননগরে সরব অভিষেক
খবর লাইভ : ঠাকুরনগরের মাটিতে দাঁড়িয়ে ফের বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুলে মতুয়াদের উদ্দেশ্যে অভিষেক বলেন, ‘সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, করোনার টিকাকরণের পর সিএএ নিয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। টিকাকরণ প্রক্রিয়া শেষ হতে ৯ বছর লাগবে। তারপর আপনাদের নাগরিকত্ব দেবে বলে ভাঁওতা দিচ্ছে। আপনারা তো […]
স্বাধীনতা খর্ব হচ্ছে সোশ্যাল মিডিয়ার! জারি একগুচ্ছ নির্দেশিকা
খবর লাইভ : সরকারের আতসকাঁচের তলায় এবার ডিজিটাল প্ল্যাটফর্ম। নির্দেশের ৩৬ ঘণ্টার মধ্যেই সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সরাতে হবে আপত্তিজনক কনটেন্ট, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সার্বিকভাবে, সোশ্যাল মিডিয়া পলিসি তৈরি করা হবে। সাধারণত কোনও সিনেমা লঞ্চ করার আগে সংশ্লিষ্ট সংস্থা থেকে […]
রুজিরার ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে এফআইইউ-কে চিঠি সিবিআইয়ের
খবর লাইভ : তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সন্তুষ্ট হতে পারেননি সিবিআই কর্তারা। তাই এবার রুজিরার ব্যাঙ্ককের দুটি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য পেতে এফআইইউ (ফিনান্সিয়াল ইন্ট্রিলিজেন্স ইউনিট)- কে চিঠি দিল সিবিআই। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ অভিষেকের বাড়ি ‘শান্তিনেকেতন’-এ গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করেন সিবিআই আধিকারিকরা। কয়লা-কাণ্ডে ব্যাঙ্ককের একটি ব্যাঙ্কে রুজিরার অ্যাকাউন্ট […]


