State

অসুস্থ মন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে রাজ্যপাল 0 (0)

খবর লাইভ : বোমার আঘাতে জখম রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে হিংসার কোনও জায়গা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করেছে বটে, কিন্তু আমার মনে হয়, যেহেতু বিস্ফোরণ হয়েছে, তাই এই ঘটনার তদন্তে এনআইএ অনেক […]

International

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, গুরুতর আহত আট 0 (0)

খবর লাইভ : ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। এবার দিনদুপুরে একটি বাস ও স্থানীয় সাবওয়ে স্টেশনে হামলা চালায় বন্দুকবাজ। বুধবার ফিলাডেলফিয়া শহরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানায়, এই হামলায় গুরুতর আহত হয়েছেন আটজন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর তিনটে নাগাদ উত্তর ফিলাডেলফিয়ার ফার্ন রকের […]

Sports

আইপিএলের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি ক্রিস মরিস 0 (0)

খবর লাইভ : আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ক্রিস মরিস। রাজস্থান রয়্যালস মরিসকে কিনে নিল ১৬ কোটি ২৫ লাখ টাকায়। এতদিন আইপিএলে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং। যুবরাজ সিং ১৬ কোটিতে বিক্রি হয়েছিল। যুবরাজের সেই রেকর্ডকেও ছাপিয়ে যান ক্রিস মরিস। এবার নিলামের শুরুতেই ম্যাক্সওয়েলকে নিয়ে টানাটানি শুরু হয় চেন্নাই […]

State

ভাতিজা’ প্রসঙ্গ তুলেই অমিতকে কড়া জবাব মমতার 0 (0)

খবর লাইভ : এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ভাতিজা’ বলে আক্রমণের পালটা জবাব দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তৃণমূলে পরিবারতন্ত্রের অভিযোগ নাকচ করে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘আমার পরিবারে সবাই রাজনীতি করে। অভিষেক স্পেশ্যাল প্রায়োরিটি পায় না আমার কাছে। হাজরায় হামলার পর আমার মাথা ফেটে গিয়েছিল, মাথায় ব্যান্ডেজ ছিল। তখন দীর্ঘদিন আমার মাথায় ব্যান্ডেজ […]

State

কেন্দ্র মিথ্যা প্রতিশ্রুতি দেয়! উন্নয়নের পরিসংখ্যান তুলে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের 0 (0)

খবর লাইভ : বঙ্গ সফরে এসে সাগর থেকে যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন, তখনই পৈলানে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিজেপি শিবিরকে উন্নয়ন নিয়ে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি বনাম তৃণমূলের উন্নয়নের পরিসংখ্যানকে হাতিয়ার করে এদিন তাঁর দাবি, গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা উন্নয়ন করেছেন, তা দেশের কোনও রাজ্যে […]

State

নামখানায় অমিত শাহকে কালো পতাকা দেখালেন মহিলারা 0 (0)

খবর লাইভ : নামখানায় পরিবর্তন যাত্রার সূচনায় বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভাস্থলে বাঁশের ব্যারিকেড ভেঙে ঢুকে কালো পতাকা দেখান একদল মহিলা। তাঁদের হটাতে রীতিমত হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের। গোটা ঘটনায় যথেষ্ট বিব্রত বোধ করেন অমিত শাহ। পরে বক্তব্য রাখতে উঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব মমতা বন্দ্যোপাধ্যায়েরই পুরোনো পদ্ধতি। এভাবে মহিলাদের সামনে ঠেলে […]

State

অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনতে হবে, বিজেপিতে যোগ দিয়ে দাবি হিরণের 0 (0)

খবর লাইভ : পূর্ব নির্ধারিত ছিল! বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরে সেটা কেবল সম্পূর্ণ হল। তৃণমূল ছেড়ে গেরুয়া বাহনীতে যোগ দিলেন টলি অভিনেতা হিরণ। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পদ্ম পতাকা হাতে তুলে নেন তিনি। রাজ্য থেকে অলক্ষ্মী দূর করে লক্ষ্মী আনতেই তাঁর এই দলবদল বলে জানিয়েছেন হিরণ। জানা গিয়েছে, তৃণমূলের যুব সহ […]

National

সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম 0 (0)

খবর লাইভ : সেঞ্চুরি হাঁকাল পেট্রোলের দাম। ডিজেলও ছুটে চলেছে একই পথে। ফলে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। বৃহস্পতিবার বাজার খুলতেই রাজস্থানে ১০০ টাকা ছাড়াল লিটার পিছু পেট্রোলের দাম। বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রোলের লিটার পিছু দাম ৯৬ টাকা। দিল্লিতে ৯০ ছুঁয়েছে। আর কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম পৌঁছল ৯০.৭৮ টাকায়। পেট্রোলের সঙ্গে সমান্তরালে বেড়েছে ডিজেলের দামও। এদিন মুম্বইয়ে […]

State

আমফান দুর্নীতি নিয়ে গঙ্গাসাগরে সরব অমিত শাহ 0 (0)

খবর লাইভ : গঙ্গাসাগরে এসে এবার আমফান দুর্নীতি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, ‘বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে আমফান দুর্নীতি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। যারাই দোষী সাব্যস্ত হবে, তাদের জেলে পাঠানো হবে।’ একইসঙ্গে অভিযোগের সুরেই শাহ বলেন, ‘আমফানের পর কেন্দ্র যে টাকা পাঠিয়েছে, তা ভাইপোর গুণ্ডারা সব খেয়ে […]

National

আজ দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচি, ব্যাহত হতে পারে ট্রেন পরিষেবা 0 (0)

খবর লাইভ : নয়া কৃষি আইনের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচি পালন করছেন কৃষকরা। ইতিমধ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। যার জেরে রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে। জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচির ডাক দিয়েছে কৃষকরা। সকলকে শান্তিপূর্ণভাবে এই ‘রেল রোকো’ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে […]