খবর লাইভ : কোকেন কাণ্ডে বিজেপি নেতা রাকেশ সিংকে ১ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বুধবার রাকেশকে আদালতে নিয়ে আসার সময় ধাক্কাধাক্কি হয়। আদালত চত্বরে পড়ে যান রাকেশ। মাটিতে বসে চিৎকার জুড়ে দেন। পরে তাঁকে তুলে কোনওক্রমে আদালতে নিয়ে যাওয়া হয়। রাকেশকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও তাঁর দুই ছেলেকে ব্যক্তিগত ৫ হাজার […]
Day: February 24, 2021
অক্ষয়-অশ্বিনের ঘূর্ণিতে গুটিয়ে গেল ইংল্যান্ড
খবর লাইভ : অক্ষয়-অশ্বিনের বোলিংয়ের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ল ইংল্যান্ডের ইনিংস। মোতেরা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১১২ রানেই গুটিয়ে গেল জো রুটের ইংল্যান্ড। অক্ষয় প্যাটেল একাই নিলেন ৬ উইকেট। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে গেল ৩ উইকেট। ইশান্তের ভাগ্যে জুটল একটি উইকেট। তবে এবারে অবশ্য যশপ্রীত বুমরাহ কোনও উইকেট পাননি। এদিন শুরু থেকেই ইংল্যান্ডের […]
রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মমতার
খবর লাইভ : সরকারিভাবে বিনামূল্যে টিকাকরণের পাশাপাশি বেসরকারিভাবে টাকা দিয়ে করোনা টিকা নেওয়া যাবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তবে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণ করানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সব নাগরিককে বিনামূল্যে টিকাকরণের জন্য অগ্রাধিকারভিত্তিতে টিকা কিনতে চায় রাজ্য সরকার। ভোটের […]
ইউপিএসই পরীক্ষায় পরীক্ষার্থীদের অতিরিক্ত সুযোগ নয়, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট
খবর লাইভ : ইউপিএসই পরীক্ষায় পরীক্ষার্থীদের আর অতিরিক্ত সুযোগ দেওয়া যাবে না। বুধবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। গত বছর অক্টোবরে যাঁরা নিয়ম মেনে শেষবার পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আরেকটা সুযোগ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এদিন সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছিল। সেই নোটিশে সুপ্রিম কোর্ট জানতে […]
মনোজ তিওয়ারি সহ তৃণমূলে যোগ দিলেন একঝাঁক টলি-তারকা
খবর লাইভ : ক্রিকেটজগতে পুনরায় জোরকদমে ফিরতে মন্ত্রিত্ব ছেড়েছেন বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মী রতন শুক্লা। এবার রাজনীতিতে এসে ক্রিকেটজগত্ ছাড়ার ইঙ্গিত দিলেন বাংলার আরেক প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। বুধবার সাহাগঞ্জে তৃণমূলের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে মনোজ তিওয়ারি সাফ জানিয়ে দেন, মানুষের কাজ করার জন্যই তিনি রাজনীতিতে আসছেন। শুধু ক্রিকেট নয়, […]
প্রধানমন্ত্রী মোদির নামে নামকরণ হল মোতেরা স্টেডিয়ামের, শুরু গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ
খবর লাইভ : বর্তমান প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়ামের নামকরণ! আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের কেবল আঙ্গিক বদল নয়, নামকরণেও বদল ঘটল। বুধবার নতুন করে সংস্কার হওয়া মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আর তখনই স্টেডিয়ামের নতুন নাম ঘোষণা করা হল। এই স্টেডিয়ামের নতুন নামকরণ হল বর্তমান প্রধানমন্ত্রীর নামে, নরেন্দ্র মোদি স্টেডিয়াম। যা কার্যত বেনজির। বিশ্বের সবচেয়ে বড় […]
আমার ঘরের মেয়ে কয়লা চোর?, সরব মমতা
খবর লাইভ : সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার এই ইস্যুতেই নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাহাগঞ্জে বুধবার মমতা বলেন, ‘আমার ওপর বিজেপির খুব রাগ। ওরা আমাকে মারতে-খুন করতে পারে। ওরা সব পারে। এখন ঘরে ঢুকে বাইশ, তেইশ বছরের এক বউ, […]
বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই
খবর লাইভ : আরও বিপাকে তৃণমূল যুব নেতা! গরু পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের বিরুদ্ধে আগেই রেড কর্নার অর্ডার জারি হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই। অন্যদিকে, দুবাইয়ে বিনয়ের হদিশও মিলেছে বলে সূত্রের খবর। ফলে বিনয়ের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা। সিবিআই সূত্রে খবর, বুধবার আসানসোল আদালতে বিনয় মিশ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে […]
স্বাস্থ্যসাথী আওতায় রোগীকে ফেরালে বাতিল হবে লাইসেন্স, স্পষ্ট নির্দেশিকা রাজ্যের
খবর লাইভ : স্বাস্থ্যসাথীর আওতায় থাকা রোগীকে কোনও সরকারি বা বেসরকারি হাসপাতাল ফেরালে বাতিল হবে লাইসেন্স। রাজ্য সরকারের তরফে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, রোগী ভর্তি করা না করা হাসপাতাল, নার্সিংহোমের ইচ্ছাধীন নয়। স্বাস্থ্যসাথীর আওতাধীন রোগীকে ভর্তি নিতেই হবে। রোগীকে ফেরালে ব্যবস্থা নেবে রাজ্য। রোগীকে ফিরিয়ে দিলে […]
বুধবার ফের রাজ্যে পা ডেপুটি নির্বাচন কমিশনারের
খবর লাইভ : আজ, বুধবার ফের রাজ্যে পা রাখছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন রাতে কলকাতায় পা রাখবেন তিনি। বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলার পাশাপাশি ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। […]



