District

কৃষকদের সবকিছু লুঠ করে নেবে মোদি সরকার, তোপ মমতার

0
(0)

খবর লাইভ : কালনার সভায় দাঁড়িয়ে কেন্দ্রের আনা কৃষি আইন নিয়ে গর্জে উঠলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোদি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘বাংলার কৃষকদের জন্য কেন্দ্র কিছু দেয় না। পুরো টাকাটাই রাজ্য সরকার দেয়। বিজেপি রোজ মিথ্যা কথা বলে। টাকা না পাঠিয়ে বলে কৃষকদের টাকা দিয়েছি। কৃষকদের সবকিছু লুঠ করে নেবে মোদি সরকার। বাংলার কৃষকরা অনেক ভালো আছে। অন্য রাজ্যের কৃষকরা চরম দুর্দশায় দিন কাটাচ্ছে।’ একইসঙ্গে তৃণমূল নেত্রী এদিন জানিয়ে দেন, ‘তৃণমূল সরকার আছে ও থাকবে। আমরা থাকছি আর স্বাস্থ্যসাথী কার্ডও চালু থাকবে। বাংলার মানুষ বিনা পয়সায় রেশন পাচ্ছেন ও পাবেন। প্রতি বছর আগস্ট ও ডিসেম্বরে দুয়ারে সরকার হবে।’
এদিনের সভায় প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর তৃণমূলে যোগ দিলেন। উল্লেখ্য, কিছুদিন আগেই চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে ইস্তফা দেন হুমায়ুন কবীর। এদিনের সভা থেকে দলত্যাগীদেরও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘তৃণমূলে দুষ্টু গরুর দরকার নেই। দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কয়েকটি দুষ্টু গরু হাম্বা হাম্বা করে বেড়াচ্ছে। তারা গেছে। ভালো হয়েছে। পাপ বিদায় নিয়েছে। তাঁদের তৃণমূলে থাকার কোনও দরকার নেই। তৃণমূলে তাঁরাই থাকবেন, যাঁরা মানুষের জন্য কাজ করবেন। মা খাইয়ে দাইয়ে লালন- পালন করবে, তারপর মা-কে ছেড়ে চলে যাবে।’
কালনাকে যে তৃণমূল সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখে সেকথাও স্মরণ করিয়ে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘কালনাকে নব্দ্বীপ ও শান্তিপুরের সঙ্গে যুক্ত করা হচ্ছে। তার জন্য নতুন সেতু তৈরি করা হচ্ছে। খুব সহজে কালনা থেকে নবদ্বীপ, শান্তিপুরে যাওয়া যাবে।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *