National

বেনজির! বিরোধী দলনেতাকে বিদায় জানাতে গিয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী

5
(1)

খবর লাইভ : বেনজির! রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের বিদায়ী ভাষণ শুনে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, বিরোধী দলনেতাকে বিদায় জানাতে গিয়ে সর্বদা তাঁর পাশে থাকার বার্তা দিয়ে মোদির মন্তব্য, ‘মন থেকে মানবেন না যে আপনি রাজ্যসভার সদস্য নন। আপনার জন্য আমার রাস্তা সবসময় খোলা। আপনাদের অভিজ্ঞতা আমার কাজে লাগবে।’ সংসদের শেষ ভাষণে গুলাম নবির গলাতেও মোদি সরকারের প্রশংসা শোনা গিয়েছে। সংসদ সূত্রে খবর, আজ, মঙ্গলবারই রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মেয়াদ শেষ হয়েছে। তাঁকে নতুন করে রাজ্যসভায় পাঠানোর কোনও ইঙ্গিত কংগ্রেস দেয়নি। ফলে এখনও পর্যন্ত আজাদের এটাই রাজ্যসভায় শেষ দিন। তাই এদিন বিদায়ী ভাষণে স্বভাবতই আবেগাপ্লুত ছিলেন গুলাম নবি। কাশ্মীরে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মোদি সরকারের প্রশংসাও করেন তিনি। যা শুনে অপ্রত্যাশিতভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভার পাঁচবারের সাংসদকে বিদায় জানাতে গিয়ে চোখ ভিজে এল প্রধানমন্ত্রী। আবেগঘন গলায় তিনি বলেন, ‘ওঁর নম্রতা, নিষ্ঠা, দেশের জন্য কিছু করার কামনা এই দেশের জন্য জরুরি। আমার বিশ্বাস যেখানে যে দায়িত্ব উনি পাবেন, সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করবেন, দেশ ওঁর থেকে উপকৃত হবে।’ বিরোধী দলনেতার বিদায়ী ভাষণে প্রধানমন্ত্রীর কান্না ভারতের সংসদীয় ইতিহাসে যে বিরল তা বলা বাহুল্য।
২ বার লোকসভা এবং ৫ বার রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদের বিরুদ্ধে কখনও রাজনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগ ওঠেনি। বরং বরাবরই বিরোধীদের প্রতি সৌজন্য দেখিয়ে এসেছেন তিনি। তাছাড়া সাংসদ হিসেবে তাঁর নিষ্ঠা এবং কর্মপ্রচেষ্টা ঈর্ষণীয় এবং যে কোনও বিরোধী দলনেতার এরকমই হওয়া উচিত বলে মনে করেন নমো। তাই আজাদের প্রশংসা করে তাঁকে বিদায় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধী দলনেতা হিসেবে গুলাম নবি আজাদের পরিবর্তে যিনি আসবেন, তাঁকেই কঠোর পরিশ্রম করতে হবে। কারণ, তাঁর শুধু নিজের দলের কথা ভাবলে চলবে না। তাঁকে ভাবতে হবে গোটা দেশ এবং এই সংসদের কথাও। গুলাম নবিজি যতটা নিজের দলের কথা ভাবতেন, ততটাই এই দেশের এবং এই সংসদের কথা ভাবতেন। এটা ছোট ব্যাপার নয়, এটা অনেক বড় কথা। এখানে তর্ক-বিতর্ক যাই হোক, দলমত নির্বিশেষে এটা একটা পরিবার।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *