Sports

দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হার ভারতের

5
(1)

খবর লাইভ : ভারত অধিনায়ক বিরাট কোহলি অনেক চেষ্টাই করলেন। কিন্তু শেষরক্ষা হল না। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই লজ্জার হার স্বীকার করতে হল কোহলিদের।
ম্যাচ জিততে ৩৮১ রান করতে হবে, এই অবস্থায় ব্যাট করতে নেমে ভারত অলআউট হয়ে গেল ১৯২ রানে। ২২৭ রানে হারল ভারত। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নিলেন জ্যাক লিচ, অ্যান্ডারসন নিলেন ৩ উইকেট। জোফ্রা আর্চার, ডমিনিক বেস ও বেন স্টোকস ১টি করে উইকেট পেলেন।
টেস্টের শেষদিনে ৩৮১ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেল ভারত। মাত্র ১৫ রানে আউট হয়ে গেলেন চেতেশ্বর পূজারা। এরপরই ব্যক্তিগত ৫০ রানের মাথায় সাজঘরে ফেরেন শুভমন গিল। এরপর নামে অজিঙ্কা রাহানে। কিন্তু তিনি কোনও রান করার আগেই আউট হয়ে যান। রাহানে আউট হয়ে যাওয়ার পর কোহলির হাত শক্ত করতে ক্রিজে নামেন ঋষভ পন্থ। এর আগে অষ্ট্রেলিয়ার মাটিতে দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন পন্থ। কিন্তু এবারে আর পারলেন না। মাত্র ১১ রান করেই আউট হয়ে গেলেন তিনি। এরপর ওয়াশিংটন সুন্দর কোনও রান না করেই আউট হয়ে গেলেন। পর পর উইকেট পড়তে থাকলেও নিজের খেলা থেকে কিন্তু সরে আসেননি কোহলি। ৭৪ বলে ৫০ রান করেন কোহলি। এরপর অশ্বিনও ক্রিজে বেশিক্ষণ টিকলেন না। নিজে ক্রিজ আঁকড়ে পড়ে থাকলেও অন্যদিক থেকে সাহায্য না আসায় নিজের ব্যক্তিগত ৭২ রানের মাথায় আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অধিনায়ক আউট হয়ে যাওয়ার পর নাদিম, বুমরাহ অবশ্য বেশিক্ষণ টেকেননি। ১৯২ রানেই ভারতের ম্যাচ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *