National

জোশীমঠ বিপর্যয়ে মৃত বেড়ে ২৬ ও নিখোঁজ বহু, চলছে উদ্ধারকাজ

5
(1)

খবর লাইভ : উত্তরাখণ্ডের জোশীমঠে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। এখনও নিখোঁজ প্রায় ২০০ জন! তপোবন টানেলে কমপক্ষে ৩৫ জন আটকে রয়েছেন বলে খবর। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে আইটিবিপি, এসডিআরএফ ও সেনার যৌথবাহিনী জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।
এসডিআরএফের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে অন্তত ৩৫ জন টানেলের ভিতরে রয়েছেন। টানেলের মুখ পাথর ও বালিতে আটকে যাওয়ায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চালানো কঠিন হয়ে উঠছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। গতকাল সারারাত তিনি ক্ষতিগ্রস্ত এলাকাতেই ছিলেন। নিয়মিত তিনি পরিস্থিতির খোঁজ-খবর রাখছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ক্রমাগত পরিস্থিতির দিকে নজর রেখেছেন। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, হিমবাহে ফাটলের কারণে এই দুর্ঘটনার দাবি করা হলেও তা সঠিক নয় বলে দাবি ত্রিবেন্দ্র সিং রাওয়াতের। তিনি জানান, ইসরোর বিজ্ঞানীরা যে ছবি দেখিয়েছেন তাতে ধসের উৎসস্থলে কোনও হিমবাহে ফাটল ধরার চিহ্ন নেই। বরং বিজ্ঞানীদের মতে, কয়েক লক্ষ টন বরফ এক পাহাড়ের চূড়া থেকে হঠাৎই নেমে এলে তা মুহূর্তে এলাকা ভাসিয়ে নিয়ে যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *