State

ফের ব্যাঙ্ক ধর্মঘট, নাকাল হতে পারেন গ্রাহকেরা

0
(0)

খবর লাইভ : ফের ধর্মঘটের পরে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। এবার কেন্দ্রের বেসরকারিকরণ নীতির প্রতিবাদে আগামী মাসে দেশব্যাপী দু-দিনের ধর্মঘটের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)।
গত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেট ভাষণে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর প্রতিবাদ জানাতে মঙ্গলবার হায়দাবাদে বৈঠকে বসেছিল ব্যাঙ্কিং ক্ষেত্রের ৯টি ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। সেখানেই আগামী ১৪ ও ১৫ মার্চ দেশব্যাপী দু-দিনের ধর্মঘটের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, ‘ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।’ পরবর্তী সময়ে পরিস্থিতি অনুসারে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন এআইবিইএ-র সাধারণ সম্পাদক সি ভেঙ্কটচলম।
এদিকে, ইউএফবিইউ-এর ডাকা ধর্মঘটের জেরে আগামী মাসে পরপর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কেননা ধর্মঘট শুরুর আগে ১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার। স্বাভাবিকভাবেই সেদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৪ তারিখ রবিবার। সেদিনও ব্যাঙ্ক ছুটি। এরপর সপ্তাহের শুরুতেই ১৫ ও ১৬ –দুদিন ধর্মঘটের জেরে ব্যাঙ্ক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। সবমিলিয়ে, টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকায় ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। ফলে গ্রাহকেরা যে দুর্ভোগে পড়বেন তা বলা বাহুল্য।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *