State

তৃণমূলে যোগ দিলেন দীপঙ্কর, ভরত

0
(0)

খবর লাইভ : তৃণমূলে যোগ দিলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে ও সিরিয়াল অভিনেতা ভরত কল। একইসঙ্গে তৃণমূলে যোগ দিলেন বিখ্যাত ধ্রুপদী গায়ক রশিদ খানের মেয়ে সাওনা খান ও অভিনেত্রী লাভলি মিত্র।
এদিন তৃণমূলে যোগদান প্রসঙ্গে অভিনেতা দীপঙ্কর দে বলেন, ‘আমি যখন হাসপাতালে ভর্তি ছিলাম, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই আমার চিকিৎসার খরচ বহন করেছে। আমি বেইমানি করতে পারব না।’ এঁদের দলে যোগদান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘যে তারকারা এখন বিজেপিতে যাওয়ার কথা ভাবছেন, তাঁরা ভুল করছেন। যখন সাওনার মত মানুষ এসে দাঁড়ায়, টিটোদা (দীপঙ্কর দে)-র মত মানুষ এসে দাঁড়ায়, তখন বুঝতে হবে পুরোটা এখনও বিকিয়ে যায়নি। পুরোটা চ্যার্টার্ড ফ্লাইট নিয়ন্ত্রণ করতে পারবে না।’ উল্লেখ্য, তারকাদের তৃণমূলে যোগদান নতুন নয়। এর আগেও অনেক বিধায়ক, সাংসদ সেলুলয়েডের পর্দা থেকে রাজনীতিতে উঠে এসেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *