International

ফের তালিবানি হামলা আফগানিস্তানে, মৃত অন্তত ১৬

5
(1)

খবর লাইভ : ফের তালিবানি হামলা আফগানিস্তানে। মৃত্যু হল অন্তত ১৬ জন নিরাপত্তারক্ষীর। বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে এই হামলায় চাঞ্চল্য ছড়িয়েছে। এর ফলে কাবুল ও তালিবানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুন্দুজ প্রদেশের খান আবাদ এলাকায় নিরাপত্তারক্ষীদের একটি চেকপোস্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা। অত্যাধুনিক একে-৪৭ রাইফেল ও রকেট লঞ্চার নিয়ে হামলা চালানো হয়। অতর্কিত এই হামলায় কমপক্ষে ১৬ জন নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর জখম হয়েছেন আরও কয়েকজন। যার মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে আফগান ফৌজ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *