State

পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযান ঘিরে যখন ধুন্ধুমার সন্তোষ মিত্র স্কোয়ার, তখন বিধানসভায় এই সব শিক্ষকদের ভবিষ্যতের কথা চিন্তা করে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পার্শ্বশিক্ষকদের জন্য এককালীন অবসরকালীন ভাতারও ঘোষণা করেছেন তিনি।
এদিন বাজেট বক্তৃতায় মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাক্ষেত্রে বর্তমানে পার্শ্বশিক্ষক, সহায়ক শিক্ষাবন্ধু, চুক্তিবদ্ধ শিক্ষক, বিশেষ শিক্ষকদের গুরুত্বের কথা বিবেচনা করে বেশ কিছু প্রস্তাব নিয়েছি। আগামী অর্থবর্ষ থেকে এই বিশেষ দায়িত্বপ্রাপ্ত শিক্ষক- শিক্ষিকারা প্রতি বছর ৩ শতাংশ হারে বর্ধিত পারিশ্রমিক পাবেন। একইসঙ্গে ৬০ বছর পার হওয়ার পর এককালীন ৩ লক্ষ টাকা অবসরকালীন বার্ধক্য সহায়তা হিসেবে পাবেন।’
দীর্ঘদিন ধরেই পূর্ণ সময়ের শিক্ষকদের মত অবসরকালীন সুযোগ- সুবিধার দাবি জানিয়ে আসছেন পার্শ্বশিক্ষকেরা। এবার সেই দাবিই পূরণ করল তৃণমূল সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘আগামী পাঁচ বছরে বিভিন্ন ভাষাভাষী মানুষের জন্য ৮০০টি নতুন স্কুল তৈরি হবে। ২১০০ জন পার্শ্বশিক্ষক নিয়োগ হবে। তফশিলী, আদিবাসী ও দুঃস্থদের জন্য ১০০টি নতুন ইংরাজী মাধ্যম স্কুল তৈরি করবে সরকার।’

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *