National

আজ দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচি, ব্যাহত হতে পারে ট্রেন পরিষেবা

0
(0)

খবর লাইভ : নয়া কৃষি আইনের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচি পালন করছেন কৃষকরা। ইতিমধ্যে এই কর্মসূচি শুরু হয়েছে। যার জেরে রেল পরিষেবা ব্যাহত হতে চলেছে।
জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত দেশজুড়ে ‘‌রেল রোকো’‌ কর্মসূচির ডাক দিয়েছে কৃষকরা। সকলকে শান্তিপূর্ণভাবে এই ‘রেল রোকো’ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে কিষাণ মোর্চার তরফে জানানো হয়। তবে সতর্ক সরকারও। কৃষকদের এই ‘রেল রোকো’ কর্মসূচি ঘিরে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখছে কেন্দ্র। আগাম সতর্কতা হিসেবে পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে আরপিএফের ২০ টি অতিরিক্ত কোম্পানি পাঠিয়েছে কেন্দ্র। তবে বিশৃঙ্খলা না হলেও টানা চার ঘন্টার রেল রোকো কর্মসূচির জেরে ব্যাহত হতে পারে রেল পরিষেবা এবং তার প্রভাব যে এরাজ্যেও পড়বে তা বলা বাহুল্য।
প্রসঙ্গত, দেশজুড়ে কৃষি আইন বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। বারবার সরকারপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসেও সুরাহা মেলেনি। তাই বৃহত্তর আন্দোলনের পথে হেঁটেছেন তাঁরা। দেশজুড়ে সড়ক অবরোধের পর এবার রেল রোকো কর্মসূচি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *