খবর লাইভ : বোমার আঘাতে জখম রাজ্যের শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেনকে দেখতে হাসপাতালে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘আমাদের সমাজে হিংসার কোনও জায়গা নেই। আমি এই ঘটনার তীব্র নিন্দা করছি। রাজ্য সরকার এই ঘটনার তদন্ত করেছে বটে, কিন্তু আমার মনে হয়, যেহেতু বিস্ফোরণ হয়েছে, তাই এই ঘটনার তদন্তে এনআইএ অনেক বেশি যোগ্য।’ এর আগে এদিন বিকেল ৫টা নাগাদ হঠাৎ রাজভবনে পৌঁছোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। মুখ্যমন্ত্রীরর কাছে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর হাসপাতালে যান রাজ্যপাল। রাজ্যের মন্ত্রীর ওপর হামলার ঘটনার নিন্দা করে রাজ্যপাল গতকালই লেখেন, ‘নিমতিতা স্টেশনে মন্ত্রী জাকির হোসেনের ওপর হামলা নিন্দনীয়। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। পশ্চিমবঙ্গ পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আইন মেনে কাজ করার সময় এসেছে।’
Related Articles
পৈশাচিক! জোড়াবাগানে ৯ বছরের বালিকাকে যৌন নিগ্রহের পর গলা কেটে খুন
0 (0) খবর লাইভ : ফের খাস কলকাতায় নৃশংস খুনের ঘটনা ঘটল। জোড়াবাগানে উদ্ধার হল ৯ বছরের এক বালিকার দেহ। যৌন নির্যাতনের পর তাকে গলা কেটে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের বৈষ্ণব শেখ স্ট্রিটের একটি বাড়ি থেকে ওই বালিকার দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, বুধবার রাত থেকে নিখোঁজ ছিল […]
দোষী প্রমাণিত হলে পার্থর বিরুদ্ধে কড়া ব্যবস্থা: তৃণমূল
0 (0) খবর লাইভ : দুর্নীতি মামলায় গ্রেফতার হলেও শিল্পমন্ত্রী তথা দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এখনই তৃণমূল কোনও ব্যবস্থা নেবে না৷ তবে দোষী প্রমাণিত হলে অবশ্যই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিলেন তৃণমূল নেতৃত্ব৷ শনিবার সাংবাদিক সম্মেলনে তৃণমূল রাজ্য নেতৃত্ব পার্থ সম্পর্কে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে জানান, যে মহিলার বাড়িতে […]
পুজোর আগেই পঞ্চায়েতের সাড়ে সাত হাজার শূন্যপদে নিয়োগ!
0 (0) খবর লাইভ : এবার রাজ্যের পঞ্চায়েতের স্ত্রিস্তরে যাবতীয় শূন্যপদ পূরণে উদ্যোগ নিতে চলেছে সরকার। জানা গিয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত তিনটি স্তরে প্রায় সাড়ে সাত হাজার শূন্যপদ রয়েছে। এই পদগুলি দ্রুত পূরণ করতে উদ্যোগী রাজ্য সরকার। মন্ত্রিসভা এবং রাজ্য অর্থ দফতর এই মর্মে সবুজ সংকেত দেওয়ার পরেই শুরু হবে নিয়োগ […]



