খবর লাইভ : আজ, বুধবার ফের রাজ্যে পা রাখছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এদিন রাতে কলকাতায় পা রাখবেন তিনি। বৃহস্পতিবার সব জেলার পুলিশ সুপার ও জেলা শাসকদের নিয়ে বৈঠক করবেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলার পাশাপাশি ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ডেপুটি নির্বাচন কমিশনার। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবার কলকাতায় আসতে চলেছে কেন্দ্রীয় বাহিনী।
এর আগে বুধবার গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসছে নির্বাচন কমিশন। এই বৈঠকে পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিনক্ষণ ঠিক করার বিষয়টি উঠে আসবে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, মার্চের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে যেতে পারে ভোটের নির্ঘণ্ট।


