খবর লাইভ : সোমবার বিধানসভায় আস্থা ভোট৷ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে শিবসেনার শিন্ডে শিবিরকে৷ তার আগে রবিবার স্পিকার নির্বাচনে জয় হাসিল করল বিজেপি-শিন্ডে শিবির৷ এদিন বিজেপির রাহুল নার্বেকরকে স্পিকার নির্বাচিত করা হয়৷
স্পিকার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন রাহুল নরবেকর। মহারাষ্ট্র বিধানসভায় উঠল ‘জয় শ্রীরাম’, ‘জয় ভবানী, জয় শিবাজী’ ধ্বনি।মহাবিকাশ আঘাডীর প্রার্থী রঞ্জন সালভি ১০৭ ভোটে পরাজিত হয়েছেন।
বিজেপির প্রার্থী রাহুল নরবেকরের বিরুদ্ধে ভোটদানে বিরত ছিল সমাজবাদী পার্টি। বিজেপির রাহুল নরবেকর পেয়েছেন ১৬৪টি ভোট।
সোমবার মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে একনাথ শিন্ডেকে। গত বৃহস্পতিবার তিনি মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন।




