National Special News Special Reports

নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এখনই গ্রেফতার করা যাবে না ইয়েদুরাপ্পাকে, নির্দেশ কর্নাটক হাই কোর্টের

0
(0)

খবর লাইভ : এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে পুলিশে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বেঙ্গালুরুর আদালত। স্বাভাবিকভাবেই এই মামলায় চাপে পড়ে গিয়েছিলেন বর্ষীয়ান বিজেপি নেতা। বিএস ইয়েদুরাপ্পার গ্রেফতারিতে স্থগিতাদেশ দিল কর্নাটক হাই কোর্ট। আগামী ১৭ জুন তাঁকে সিআইডির বিশেষ তদন্তকারী দলের (সিট) মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাই কোর্ট জানিয়েছে, পরবর্তী শুনানি পর্যন্ত গ্রেফতার করা যাবে না ইয়েদুরাপ্পাকে।

১৭ বছর বয়সি এক নাবালিকার মায়ের অভিযোগ ছিল, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে এবং বিচারের আশায় মেয়েকে নিয়ে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী তো সাহায্য করেননি, উলটে তাঁর মেয়েকে যৌন নিগ্রহ করেছেন! ওই মহিলার অভিযোগের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় দক্ষিণের রাজনীতিতে।

আরও পড়ুনঃ নিট মামলায় সিবিআই তদন্ত নিয়ে নোটিশ জারি সুপ্রিম কোর্টের
যৌন হেনস্থার এই মামলার তদন্ত করছে সিআইডি। বিএস ইয়েদুরাপ্পাকে তাঁরা তলবও করেছিল। কিন্তু তিনি সেই তলবে সাড়া দেননি বরং আরও একটু সময় চেয়ে নিয়েছিলেন। আর এখন যখন তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তখনও বেঙ্গালুরুতে নেই ইয়েদুরাপ্পা। তিনি রয়েছেন দিল্লিতে।চলতি সপ্তাহেই তদন্তের প্রয়োজনে প্রবীণ বিজেপি নেতাকে তলব করেছিল সিট। কিন্তু তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে চিঠি পাঠান। তার পরেই বৃহস্পতিবার সকালে ওই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন কর্নাটকের পুলিশমন্ত্রী পরমেশ্বর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *