State

অব্যাহতি চাইলেন চিরঞ্জিৎ

0
(0)

খবর লাইভ : রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পর এবার অভিনেতা চিরঞ্জিৎ। একুশের ভোটে দাঁড়াতে না চেয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। টলিউডের এই অভিনেতা জানিয়েছেন, ‘অব্যাহতির কথাই আগেই জানিয়েছি দলনেত্রীকে। অনেক বয়স হয়েছে। এবার একটু বিশ্রাম নিতে চাই। আমি আবার নিজের জগতে ফিরে যেতে চাই।’ তবে তিনি যে অন্য দলে যাচ্ছেন না, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান এই টলি তারকা।
সম্প্রতি টলিউড থেকে একঝাঁক তারকা যোগ দিয়েছেন তৃণমূলে। একঝাঁক টলি তারকাদের তৃণমূলে যোগদান নিয়ে চিরঞ্জিৎ বলেন, ‘যাঁরা যে দলে যোগ দিচ্ছেন, সেটা তাঁদের ব্যক্তিগত বিষয়। সেটা নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি শুধু বলতে চাই যে, আমি আর ভোটে দাঁড়াতে চাইছি না। সেটা জানিয়েই দলনেত্রীর কাছে অব্যাহতি চেয়েছি। এখন দেখা যাক উনি কী বলেন।’
এর আগে বর্ধমান দক্ষিণের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ও মুখ্যমন্ত্রীর কাছে ভোটে না দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *