খবর লাইভ : সোমবার দুপুরে ব্যস্ত সময়ে বউবাজারে এক বহুতলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
বউবাজার থানার উল্টো দিকে শঙ্কুদাস লেনের এক বহুতলে আগুন লাগে। ইতিমধ্যে বহুতলের বেশ কয়েকটি ঘরের আসবাব ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে বাড়ির লোকজনদের নিরাপদেই বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় তা আশেপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চলছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বহুতলের মালিক উপস্থিত না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আন্দাজ করা সম্ভব নয়। তবে পুরোনো ওই বহুতলটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন দমকল কর্মীরা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেবিষয়ে সতর্ক দমকল কর্মীরা।




