Sports

লিড বাড়ছে ভারতের, ক্রমশ বেকায়দায় ইংল্যান্ড

0
(0)

খবর লাইভ : চেন্নাইয়ের ঘূর্ণি পিচে একের পর এক উইকেট পতন হয়েছে ভারতের। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন চেতেশ্বর পূজারা, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, অক্ষয় প্যাটেলরা। ১০৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। কিন্তু শেষ হয়েও যেন হচ্ছে না শেষ! ক্রিজে মাটি আঁকড়ে পড়ে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই হাফ সেঞ্চুরি সেরে ফেলেছেন। সপ্তম উইকেটে ৯৬ রানের পার্টনারশিপ ভারতকে ২০২ রানে পৌঁছে দেয়। এরপর ৬২ রানে আউট হয়ে যান অধিনায়ক কোহলি। এরপর অবশ্য কুলদীপ যাদব বেশিক্ষণ ক্রিজে টেকেননি। কুলদীপ ৩ রানে আউট হয়ে যায়। কিন্তু এখনও ক্রিজ আঁকড়ে পড়ে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন এখন ৬১ রানে অপরাজিত। ভারতের স্কোর ৮ উইকেটে ২১৪ রান। ইংল্যান্ডের তরফে মইন আলি ৪ উইকেট ও জ্যাক লিচ ৩ উইকেট নিয়েছেন। পরিস্থিতি এখন যা তাতে ভারতের ৪০৫ রানের লিড নিয়ে ফেলেছে। এখন দেখার ভারত দ্বিতীয় টেস্ট রুটদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে কিনা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *