National

কাজের দিনে সরকারি কর্মচারীদের অফিসে আসা বাধ্যতামূলক, নির্দেশিকা জারি কেন্দ্রের

0
(0)

খবর লাইভ : করোনা অতিমারী কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ! সরকারি অফিসগুলিতে ১০০ শতাংশ কর্মী হাজিরার নির্দেশিকা আগেই জারি করেছিল রাজ্য। এবার কেন্দ্রও কর্মচারীদের অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করল।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রত্যেককে এবার থেকে কাজের দিনে অফিসে উপস্থিত থেকেই কাজ করতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যে সমস্ত কেন্দ্রীয় সরকারি দফতরে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তবে নয়া নির্দেশিকায় কিছু ছাড়ও দেওয়া হয়েছে। যেমন, কনটেইনমেন্ট জোনে যে সমস্ত আধিকারিক বা কর্মচারীরা রয়েছেন তাঁদের এই মুহূর্তে অফিসে আসতে হবে না। কনটেইনমেন্ট জোনের আওতা থেকে বাদ যাওয়ার পরই অফিসে আসবেন তাঁরা। এছাড়া সংক্রমণের ঝুঁকি এড়াতে আপাতত বায়েমেট্রিক পদ্ধতিতে হাজিরার রেকর্ড নেওয়া হবে না। সবাইকে হাজিরা খাতাতেই সই করতে হবে। এমনকি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বেশিরভাগ মিটিং করা হবে। তবে কোভিড বিধি মেনে কেন্দ্রীয় সরকারের অফিসগুলিতে সব দফতরে ক্যান্টিন খোলার বিষয়টিও ভেবে দেখছে কেন্দ্র।
উল্লেখ্য, গত বছর মে মাসে এক নির্দেশিকা জারি করে জানানো হয়, ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার নীচে থাকা অফিসারদের অন্তত ৫০ শতাংশ অফিসে আসবেন। বাকি সব কর্মচারী এতদিন বাড়ি বসেই কাজ করছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *