District

ঠাকুরনগরে বাতিল হওয়া সভামঞ্চেই ১১-এ সভা করবেন শাহ, সিএএ নিয়ে বার্তা দেবেন মতুয়াদের

0
(0)

খবর লাইভ : চলতি মাসে কোচবিহার থেকে রথযাত্রার সূচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে আসছেন বলে আগেই জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। এই সফরে এসে তিনি যে ঠাকুরনগরে সভা করবেন এবং সিএএ নিয়ে মতুয়াদের বিভ্রান্তি দূর করবেন তাও জানা গিয়েছিল। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর ঠাকুরনগর আসার দিনক্ষণ ঘোষণা করলেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর।
শনিবারই দিল্লি থেকে ফিরেছেন শান্তনু ঠাকুর। ফিরেই এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে আসছেন অমিত শাহ। সভা করবেন বিকেল সাড়ে তিনটে নাগাদ। সিএএ নিয়ে সেদিন কোনও সদর্থক বার্তা দিতে পারেন তিনি।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি ঠাকুরনগরে অমিত শাহর সভা বাতিল হয়। তার পর থেকে সেই মঞ্চ খোলা হয়নি। ১১ তারিখ অমিত শাহর সভা সেই মঞ্চেই হবে বলে জানিয়েছেন বনগাঁর বিজেপি সাংসদ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *