Bengal and District District Special News

চিকিৎসক-বিধায়িকা করবী মান্নার কড়া ডোজে কুপোকাত মাটি মাফিয়া

0
(0)

খবর লাইভ : স্বামী সিঙ্গুর আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা ছিলেন। বর্তমানে মন্ত্রী। তিনবারের বিধায়ক সেই বেচারাম মান্না এবার হুগলির হরিপালের পরিবর্তে সিঙ্গুরের বিধায়ক। তাঁর ফেলে আসা আসনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন মন্ত্রী- স্ত্রী করবী মান্না। সেই করবী মান্না অবশ্য দুর্নীতি ও বেআইনি কাজ রুখতে বদ্ধপরিকর। মাটি কাটার মতো বেআইনি কাজ রুখতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক জায়গায় অবশ্য প্রশাসনের নিষ্ক্রিয়তায় এই বেআইনি কাজ চললেও হরিপালে চিকিৎসক-বিধায়িকা করবীর কড়া ডোজে ‘নো- এন্ট্রি’।

হরিপালের অনন্তপুরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেআইনিভাবে মাটি পাচার করছিল বাবু কোলে নামে এক মাটি মাফিয়া। এলাকার লোকজন বিভিন্ন জায়গায় যা নিয়ে অভিযোগও করেন। সেই খবর ‘খবর লাইভে’ সম্প্রচারিত হতেই করবী মান্না প্রশাসনকে দিয়ে বেআইনিভাবে মাটি কাটার কাজ বন্ধ করে দেন। বিধায়কের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ্য, গত বছর বেআইনিভাবে মাটি কাটার জন্য বাবু নামের ওই মাটি মাফিয়াকে গ্রেফতার করেছিল হরিপাল থানা। করবী বলেন, ‘হুগলি জেলার সর্বত্রই মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ রয়েছে। তারপরও যদি কেউ এই কাজ করে তাকে রেয়াত করা হবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *