State

রুটের ডবল সেঞ্চুরি, রানের পাহাড় গড়ল ইংল্যান্ড

0
(0)

খবর লাইভ : চেন্নাই টেস্টে ভারতের বিরুদ্ধে প্রথম দিন সেঞ্চুরি করে দলকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দ্বিতীয় দিনেও সেই একই ধারাই অব্যাহত থাকল। এদিনও রীতিমতো দাপটের সঙ্গে ব্যাট করে ডবল সেঞ্চুরি করলেন ইংল্যান্ড অধিনায়ক। গড়লেন রানের পাহাড়। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড করেছে ৮ উইকেটের বিনিময়ে ৫৫৫ রান। রুট দিনের শেষে আউট হয়ে গেলেও ক্রিজে অপরাজিত আছেন ডমিনিক বেস ও জ্যাক লিচ। বোলারদের মধ্যে ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিন ও শাহবাজ নাদিম ২টি করে উইকেট নিয়েছেন।
এদিন অধিনায়ক রুটের সঙ্গে যোগ্য পার্টনারশিপ গড়ে তোলেন বেন স্টোকস। ১১৮ বলে ৮২ রানের একটা ঝকঝকে ইনিংস উপহার দেন স্টোকস। স্টোকসকে ফেরান নদিম। এরপর আর কোনও ব্যাটসম্যানই রুটের সঙ্গে বড় রানের পার্টনারশিপ গড়তে পারেননি। তবে রুট ছিলেন অপ্রতিরোধ্য। ১৪৩ তম ওভারে অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে রুট ডবল সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর ১৫৪ তম ওভারে ভারতের বড় সাফল্য আসে। রুটকে এলবিব্লুউতে আউট করলেন নদিম। ততক্ষণে ইংল্যান্ডের ৬ উইকেট পড়ে গিয়েছে। রুটের পর বাটলার ও আর্থারও আউট হয়ে যান। রুট ২১৮ রান করে আউট হন। ক্রিজে ২৮ রান করে অপরাজিত আছেন ডমিনিক বেস। ৮ রানে অপরাজিত আছেন জ্যাক লিচ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *