Special News Special Reports State

এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা হাইকোর্টে

0
(0)

খবর লাইভ : প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পরে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। এসএসসি-র ২০২৫-এর নতুন বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এই অভিযোগ তুলে ও সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক এবং শিক্ষিকাদের একাংশ।

আইনজীবী অনিন্দ্য মিত্র ও শামিম আহমেদ এ দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছিল শুধুমাত্র ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষকরাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নতুন যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাতে বলা হয়েছে ‘টেন্টেড’ (অযোগ্য)-রাও পরীক্ষায় বসতে পারবেন।

পাশাপাশি বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্ট ভাবে উল্লেখ করা হয়নি বলে মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে। এ দিকে, ১৪ জুলাই নতুন বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদন গ্রহণের শেষ দিন। এ দিন জরুরি ভিত্তিতে মামলার শুনানির জন্য আবেদন করা হয়।

বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, ‘এর ব্যাখ্যা একমাত্র সুপ্রিম কোর্টই দিতে পারবে। মূল নির্দেশও সুপ্রিম কোর্ট দিয়েছিল।’ যদিও সময়সীমার কথা বিবেচনা করে আগামী ১ জুলাই মামলাটি শুনানির আশ্বাস দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, প্রায় ৪৪ হাজার শূন্যপদের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা আইনসম্মত নয়, এই অভিযোগ তুলে আগেও মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। নতুন মামলায় কি কোনও মোড় ঘোরানো নির্দেশ দিতে পারে আদালত? এখন সব নজর সেই দিকেই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *