Special News Special Reports State

কোন্নগরে  আম পাড়ার অপরাধে কিশোরকে পেরেক লাগানো লাঠি দিয়ে মধ্যযুগীয় মার 0 (0)

খবর লাইভ : এবার কোন্নগর। আম পাড়ার ‘অপরাধে’ কিশোরকে পেরেক লাগানো লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। পরিবারের দাবি, তার ফলে চোখে গুরুতর চোট পেয়েছে কিশোর। বর্তমানে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাকে। এই ঘটনাকে কেন্দ্র করে কোন্নগরের মাস্টার পাড়ায় তুমুল উত্তেজনা। অভিযুক্ত টোটোচালকের গ্রেপ্তারির দাবিতে সরব এলাকাবাসী। এখনও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন […]

National Special News Special Reports

শিমলায় বেড়াতে গিয়ে ফের অসুস্থ সোনিয়া গান্ধী 0 (0)

খবর লাইভ : ফের অসুস্থ সোনিয়া গান্ধী। শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী। তাঁকে তড়িঘড়ি শিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আপাতত তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা চলছে। করা হচ্ছে MRI। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ৭৮ বছরের সোনিয়া। বিভিন্ন শারীরিক সমস্যার চিকিৎসা করাচ্ছেন তিনি। দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন। কোভিড […]

National Special News Special Reports

এক শিফটে নিট পিজি পরীক্ষা পরিচালনা করতে হবে, নির্দেশ শীর্ষ আদালতের 0 (0)

খবর লাইভ : দুই দফায় স্নাতকোত্তরে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট পিজি নেওয়ার যথার্থতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল দেশের শীর্ষ আদালত। এবার-সেই নির্দেশের পর প্রত্যাশা মতোই পিছিয়ে গেল স্নাতকোত্তর স্তরে মেডিক্যালের ভর্তির পরীক্ষা। সুপ্রিম কোর্ট  ন্যাশনাল বোর্ড অফ এগজামিনেশনকে বলেছে, ৩ আগস্ট এক শিফটে এই পরীক্ষা পরিচালনা করতে পারে তারা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি […]

National Special News Special Reports

৫০০ টাকার নোট বাতিলের বিভ্রান্তি দূর করতে আসরে প্রেস ইনফরমেশন ব্যুরো, যাচাইয়ের পরামর্শ 0 (0)

খবর লাইভ : আগামী বছর , ২০২৬ সালে বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট? সম্প্রতি  একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতেই এনিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবার আম নাগরিকের মধ্যে থেকে বিভ্রান্তি দূর করতে আসরে নামল প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, নোট বন্ধের খবর পুরোপুরি ‘ভুয়ো’। আরবিআইয়ের  তরফে এই […]

National Special News Special Reports

পহেলগাঁওতে পাকিস্তানের ভূমিকা নিয়ে ভারতের কথাতেই  সায় চিনের 0 (0)

খবর লাইভ : পহেলগাঁওতে পাকিস্তানের ভূমিকা কার্যত মেনেই নিয়েছে বিশ্ব। ভারতের প্রত্যাঘাত অভিযান অপারেশন সিন্দুরের সময় বিভিন্ন দেশ ছিল ভারতের পাশেই। পহেলগাঁও হামলায় পাকিস্তানের মদতের বিষয়টি স্পষ্ট সারা বিশ্বের কাছে। পাকিস্তানও বুঝে গিয়েছে, এক তুরস্ক ছাড়া আর কেউ পাশে নেই।    এবার চিনের কথাতেও বড় ধাক্কা খেল পাকিস্তান। তবে কি তাদের আশা-ভরসা ধুলোয় মিশিয়ে দিল […]

International Special News Special Reports

মার্কিন রাজনীতিতে একটি নতুন দল গঠনের ইঙ্গিত মাস্কের, তবে কি রাজনীতির ময়দানে 0 (0)

খবর লাইভ :  ইলন মাস্ক, টেসলা ও এক্স-এর সিইও, মার্কিন রাজনীতিতে একটি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর চলমান রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে, মাস্ক বৃহস্পতিবার এক অনলাইন ভোট আয়োজন করেন। ভোটে তিনি প্রশ্ন রাখেন, “আমেরিকায় একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কি?” উত্তরে ৮০ শতাংশ মানুষ ইতিবাচক মতামত দেন। ফলে, মাস্ক পোস্টে লেখেন, […]

Special News Special Reports State

কলকাতায় মাওবাদী সংগঠনের নামে সোনার দোকানের মালিককে ৫০ লক্ষ টাকা চেয়ে চিঠি 0 (0)

খবর লাইভ : এবার খাস কলকাতায় মাওবাদী সংগঠনের নাম করে এক সোনার দোকানের মালিকের কাছ থেকে ৫০ লক্ষ টাকা চেয়ে চিঠি। প্রেরক চিঠিতে নিজের নামও জানিয়েছেন। কাকে ওই ৫০ লক্ষ টাকা দিতে হবে, চিঠিতে তার নাম ও ঠিকানাও জানানো হয়েছে। চিঠি পেয়ে বড়বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন ওই স্বর্ণব্যবসায়ী। চিঠিটি আদৌ মাওবাদীদের তরফে পাঠানো হয়েছে […]

Global National Special News Special Reports

ভারতে চরম দারিদ্র্য কমে ৫.৩% এ পৌঁছেছে, এক দশকে ২৭ কোটি মানুষ দারিদ্র্যসীমার বাইরে: বিশ্বব্যাঙ্ক 0 (0)

খবর লাইভ : ভারতের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে, বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে যে, ২০১১-১২ সালে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল ২৭.১%, তা ২০২২-২৩ সালে কমে ৫.৩%–এ পৌঁছেছে। এই সময়ে প্রায় ২৬ কোটি ৯০ লাখ মানুষ চরম দারিদ্র্য থেকে মুক্ত হয়েছে, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাঙ্কের তথ্যমতে, […]

games Special News Special Reports

ফরাসি ওপেনে হেরে জকোভিচ যেভাবে কোর্ট ছেড়েছেন, বাড়ছে অবসরের জল্পনা 0 (0)

খবর লাইভ : আগেই ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন কার্লোস আলকারাস। টেনিসপ্রেমীদের নজর ছিল দ্বিতীয় সেমি ফাইনালে। মেগা ম্যাচে মুখোমুখি হয়েছিলেন নোভাক জকোভিচ ও ইয়ানিক সিনার। তিন সেটের লড়াইয়ে একটিও জিততে পারেননি জকোভিচ। ৪-৬, ৫-৭, ৬-৭ ফলাফলে ম্যাচ হারেন তিনি। তবে ম্যাচ শেষে জকোভিচ যেভাবে কোর্ট ছেড়েছেন, তাতে বাড়ছে অবসরের জল্পনা। আর এই নিয়ে মুখ খুলেছেন […]

Health Special News Special Reports

করোনা ভাইরাসের নতুন রূপ জেএন১ কি মারাত্মক সংক্রামক, চিকিৎসকদের মত জানুন 0 (0)

খবর লাইভ : করোনা ভাইরাসের নতুন রূপ জেএন.১  বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং বিশেষজ্ঞরা এর দ্রুত সংক্রমণ ক্ষমতা ও ইমিউন ইভেশন ক্ষমতার কারণে উদ্বেগ প্রকাশ করছেন। এই উপ ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২.৮৬ সাব ভ্যারিয়েন্ট থেকে উদ্ভূত এবং প্রথমবার ২০২৩ সালের আগস্টে শনাক্ত হয়। বর্তমানে এটি ৩৮টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে ভারতও রয়েছে। জেএন.১-এর বৈশিষ্ট্য […]