খবর লাইভ : কলকাতা জেলা সিপিএমের নতুন সম্পাদকমণ্ডলী গঠনের প্রক্রিয়ায় প্রবীণ নেত্রী রূপা বাগচীকে বাদ দেওয়া নিয়ে দলের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। রূপা বাগচী, যিনি সিপিএমের রাজ্য কমিটির সদস্য, দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভায় বিরোধী দলনেত্রীর দায়িত্ব পালন করেছেন এবং মানিকতলা কেন্দ্র থেকে ২০০৬ সালে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তাঁকে জেলা সম্পাদকমণ্ডলী থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে দলের […]
Day: June 8, 2025
সমাধানের পথ জানতে প্রাক্তন সিবিআই কর্তার বাড়িতে চাকরিহারাদের একাংশ
খবর লাইভ : প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়িতে চাকরিহারাদের একাংশ। রবিবার দুপুরে তাঁর সল্টলেকের বাড়িতে যান চাকরিহারারা। নিজেদের সমস্যার কথা তুলে ধরে সমাধানের পথ জানতে চান তাঁরা। গোটা বিষয়টা শুনে প্রয়োজনীয় পরামর্শও দেন তিনি। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির ২০১৬ সালের প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। গোটা প্যানেল বাতিল করে চলতি বছরের […]
বিধানসভায় সেনাবাহিনীকে সম্মান জানানোর বিশেষ প্রস্তাবে অপারেশন সিঁদুরের উল্লেখ না থাকায় ক্ষুব্ধ বিজেপি
খবর লাইভ : আগামী ১০ জুন মঙ্গলবার, পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে একটি বিশেষ প্রস্তাব পেশের পরিকল্পনা করছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে, এই প্রস্তাবে ‘অপারেশন সিঁদুর’–এর উল্লেখ না থাকায় ক্ষুব্ধ বিজেপি বিধায়করা বিধানসভায় তীব্র প্রতিবাদ জানাতে প্রস্তুত। অপারেশন সিঁদুরের উল্লেখ না থাকায় ক্ষোভ পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু এবং পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে […]
ফের উত্তপ্ত মণিপুর, হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ
খবর লাইভ : মেইতেই সংগঠনের এক শীর্ষনেতা এবং পাঁচ স্বেচ্ছাসেবকের গ্রেপ্তারি ঘিরে ফের উত্তপ্ত মণিপুর। বড়সড় হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল পুলিশ প্রশাসন। এদিকে, কুকিদের বিঁধে কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত ‘সংঘর্ষ বিরতি’র চুক্তি বাতিল করার আর্জি জানাল মেইতেই গোষ্ঠীগুলি। জানা গিয়েছে, সদ্যই আরামবাই টেঙ্গল নামের একটি মেইতেই গোষ্ঠীর এক […]
ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর নিপ্রো দখলে মরিয়া রাশিয়া, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জেলেনস্কির
খবর লাইভ : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে যে তাদের বাহিনী ইউক্রেনের দনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের জোরিয়া গ্রামে পৌঁছেছে এবং শহরের কাছাকাছি অবস্থান নিয়েছে। এই অগ্রগতি ইউক্রেনের চতুর্থ বৃহত্তম শহর নিপ্রোর নিকটবর্তী এলাকা পর্যন্ত পৌঁছেছে, যা রাশিয়ার সামরিক কৌশলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং […]
মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডি
খবর লাইভ : মহেশতলা কাণ্ডে নিখোঁজ কিশোরের খোঁজে সিআইডির সাহায্য নিল ডায়মন্ড হারবার পুলিশ। সিআইডির ক্রিমিনাল ইনটেলিজেন্স গেজেটে ছবি-সহ ওই কিশোরের চেহারার বিবরণ ও যাবতীয় তথ্য প্রকাশ করা হয়েছে। এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তাড়াতাড়ি কিশোরকে উদ্ধারের দাবিতে আজ, রবিবার ইসলামপুর মাটিকুন্ডায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনার ৯ দিন পেরিয়ে […]
রোহিত-কোহলিবিহীন ভারতীয় দল নিয়ে সমর্থকদের কোনও আগ্রহ নেই, ইংল্যান্ডে পৌঁছেই অনুশীলনে শুভমনরা
খবর লাইভ : ইংল্যান্ডে পৌঁছে সময় নষ্ট না করে অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। শনিবার লন্ডনে পৌঁছেছেন শুভমন গিলেরা। রবিবারই অনুশীলন শুরু করে দিয়েছেন তাঁরা। লর্ডস ক্রিকেট মাঠে বসেছে ভারতীয় শিবির। সেখানে প্রথম দিন জোরকদমে অনুশীলন করলেন ভারতীয় ক্রিকেটারেরা। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট সিরিজ শুরু ২০ জুন। মানে, এখনো প্রায় দুই সপ্তাহ বাকি। তবে […]
চন্দ্রভাগা, বিপাশা ও শতদ্রু নদী সংযোগকারী খাল নির্মাণের সমীক্ষা শুরু: ভারতের সিদ্ধান্তে আরও বিপাকে পাকিস্তান
খবর লাইভ : ভারত সরকার সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর চন্দ্রভাগা, বিপাশা ও শতদ্রু নদী সংযোগকারী একটি খাল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা শুরু করেছে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জলপ্রবাহ বন্ধ হয়ে যাবে এবং ভারতীয় রাজ্য পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে অতিরিক্ত জল সরবরাহ সম্ভব হবে। গত এপ্রিল মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত […]
অভিবাসীদের ধরপাকড়ের বিরোধিতায় উত্তাল লস অ্যাঞ্জেলেস, চলছে ব্যাপক তল্লাশি
খবর লাইভ : ফের উত্তপ্ত লস অ্যাঞ্জেলেস। অভিবাসন নীতির বিরুদ্ধে শহর জুড়ে বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি। নথিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা ন্যাশনাল গার্ড নামিয়েছে ট্রাম্প প্রশাসন। চলছে ব্যাপক ধরপাকড়। রাস্তার মোড়ে মোড়ে টহলদারি চালাচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি। পাঠানো হচ্ছে অতিরিক্ত বাহিনীও। মার্কিন অ্যাটর্নি অফিস সূত্রে খবর, লস অ্যাঞ্জেলেস জুড়ে অভিযান চালিয়ে […]
দিল্লিতে নৃশংস কাণ্ড, সুটকেসের মধ্যে উদ্ধার নয় বছরের শিশুকন্যার বিবস্ত্র দেহ
খবর লাইভ : মুখে কালো দাগ। বিবস্ত্র শরীর! সুটকেসের মধ্যে উদ্ধার বছর ৯-এর শিশুকন্যার দেহ। অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায়। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে আত্মীয়ের সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রেরয় শিশুকন্যা। কিন্তু দু’ঘণ্টার বেশি হয়ে গেলেও […]










