খবর লাইভ : নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে মুর্শিদাবাদের ফরাক্কা। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই ঘোষণা আগেই করেছেন মুখ্যমন্ত্রী। ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি ১ ও ২ ব্লক নিয়ে গঠন করা হতে চলেছে ফরাক্কা মহকুমা। আর নতুন এই মহকুমার প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য […]
Day: June 2, 2025
বিতর্কিত আইন বাতিল না হলে জোরালো আন্দোলন,ইউনূসের সরকারকে হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের
খবর লাইভ : বিতর্কিত আইন বাতিল না হলে জোরালো আন্দোলনে নামা হবে। এই মর্মে মুহাম্মদ ইউনূসের সরকারকে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সরকারি কর্মচারীরা। সোমবার অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন দফতরের কর্মচারীরা। সেখানে বলা হয়েছে, বিতর্কিত আইন বাতিল না হলে ইদুজ্জোহার পর বড় আন্দোলনের পথে হাঁটবেন সারা দেশের সরকারি কর্মচারীরা। সোমবার বিক্ষোভ সমাবেশের পর […]
গলা ব্যথা, ভাবছি কালকে কোভিড টেস্ট করিয়ে নেব : মন্তব্য অনুব্রতর
খবর লাইভ : অসুস্থ বলে পুলিশকে জানিয়েছেন তাঁর আইনজীবীরা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি এবং অশ্রাব্য গালিগালাজ-কাণ্ডে পর পর দু’দিন পুলিশি তলব এড়িয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কিন্তু কেষ্ট মণ্ডলের ঠিক কী হয়েছে? ঠিক কী সমস্যা তাঁর? এ নিয়ে সোমবার সন্ধ্যায় একাধিক দাবি করলেন কেষ্ট। তিনি বলেন, ‘‘আমার গলায় খুব ব্যথা। জ্বরও রয়েছে। […]
মায়ানমার সীমান্তে ১০ বিদ্রোহী নিহত, ভারতের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে জল্পনা
খবর লাইভ : ভারত-মায়ানমার সীমান্তবর্তী তামু জেলার কাছে গত ১৪ মে ভারতীয় সেনাবাহিনী মায়ানমারের পিপলস ডিফেন্স ফোর্স (পিকেপি)-এর ১০ জন সদস্যকে হত্যা করে, যাদের মধ্যে তিনজন কিশোর ছিল। পিকেপি হচ্ছে মখয়ানমারের বিদ্রোহীদের নির্বাসিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)-এর অধীনস্থ একটি প্রতিরোধ গোষ্ঠী। আসাম রাইফেলস দাবি করে, এই যোদ্ধারা সশস্ত্র বিদ্রোহী এবং অবৈধ সীমান্ত পারাপারে জড়িত […]
বিপর্যস্ত সিকিম,ধস নেমেছে একটি সেনা ক্যাম্পে: তিন জওয়ানের মৃত্যু
খবর লাইভ : ধসে বিপর্যস্ত সিকিমে একদিকে যেমন পর্যটকরা আটকে পড়েছেন, চলছে উদ্ধার কাজ, অন্যদিকে উত্তরপূর্বের রাজ্যের ছাতেনে রবিবার সন্ধ্যায় ধস নেমেছে একটি সেনা ক্যাম্পে। এই ঘটনায় কমপক্ষে তিন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ ছয় সেনাকর্মী। উত্তর পূর্বের পাহাড়ে বৃষ্টি আসে আগেভাগে। বেশ কিছুদিন ধরেই দুর্যোগে বিপর্যস্ত লাচুঙ ও লাচেঙ। ধসে রাস্তার পাশপাশি […]
বোর্ড প্রধানের পদ ছাড়ছেন বিনি, বিকল্প নিয়ে জল্পনা
খবর লাইভ : সদ্য বিসিসিআইয়ের সচিব পদে বদল এসেছে। জয় শাহর জায়গায় সচিব হয়েছেন দেবজিৎ শইকিয়া। এ বার বোর্ডের প্রেসিডেন্ট পদে বদল আসতে চলেছে। মেয়াদ শেষ হতে চলেছে বোর্ডের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির। আর তাঁর জায়গায় দায়িত্বে আসতে পারেন BCCI-এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। দীর্ঘদিন ধরে BCCI-এর সদস্য রাজীব শুক্লা, তাঁকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে […]
হাড় হিম করা হত্যাকাণ্ড মালদায়, কাকিমার বাড়ির মেঝে খুঁড়তেই মিলল নিখোঁজ ভাইপোর দেহ
খবর লাইভ : হাড় হিম করা হত্যাকাণ্ড মালদায়। কাকিমার বাড়ির মেঝে খুঁড়তেই বেরিয়ে এল ১৫ দিন ধরে নিখোঁজ ভাইপোর দেহ। খুন করে কুপিয়ে টুকরো টুকরো করে দেহ মেঝেয় পুঁতে প্লাস্টার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রাথমিক তদন্তে অনুমান, কাকিমার সঙ্গে পেশায় ঠিকাদার ওই ব্যক্তি বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। সেই পরকীয়া সম্পর্কের জেরে এবং মোটা টাকার লেনদেনকে […]
ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদল
খবর লাইভ : ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকতে আমেরিকায় পৌঁছোল পাকিস্তানের বিশেষ প্রতিনিধিদল। মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যদেশের (আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চিন) রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওই প্রতিনিধিদলের সদস্যদের। এই দলে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন দুই বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি এবং হিনা রব্বানি খার। […]
সিঙ্গাপুরের সাংগ্রিলা বৈঠকে ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে বিবৃতি পাল্টা বিবৃতি
খবর লাইভ : সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রিলা ডায়ালগে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান এই বৈঠকে অংশগ্রহণ করেন। তিনি বলেন, ‘অপারেশন সিঁদুর’ ভারতের সহ্যসীমার লাল রেখা টেনে দিয়েছে, যা পাকিস্তানকে ভবিষ্যতে শিক্ষা দেবে। তিনি আরও বলেন, ‘দুই হাত জোড়া লাগলে তবেই তালি বাজে’—এটি পাকিস্তানকে […]
৪০টি রুশ বিমান ধ্বংসের নেপথ্য কৌশল ফাঁস করলেন জেলেনস্কি
খবর লাইভ : চলতি বছরের ১ জুন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এক ঐতিহাসিক ড্রোন হামলা চালিয়েছে, যা রাশিয়ার সামরিক বিমানবাহিনীর জন্য এক বড় ধরনের ধাক্কা। অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘স্পাইডারওয়েব’। এই অভিযানে ১১৭টি ড্রোন ব্যবহার করে রাশিয়ার চারটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে আক্রমণ চালানো হয়, যার মধ্যে রয়েছে ওলেনিয়া, বেলায়া, ইভানোভো ও দিয়াগিলেভো। এই হামলায় ৪০টিরও বেশি রুশ […]










