খবর লাইভ : দাপট দেখাল ইউক্রেন। রবিবার যুদ্ধবিধ্বস্ত এই দেশটি শত্রুরাষ্ট্র রাশিয়ার বিমনা ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এতেই ধ্বংস হয়ে গিয়েছে ৪০টি রুশ যুদ্ধবিমান। সংবাদ সংস্থা ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা, সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন (এসবিইউ)-কে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। এসবিইউ-এর দাবি, ইউক্রেনের বাহিনী রাশিয়ান বিমানগুলিকে আঘাত করেছে, যার মধ্যে Tu-95 এবং Tu-22-এর মত বোমারু […]
Day: June 1, 2025
মমতাজির সিঁদুরের অপমানের জবাব আগামী নির্বাচনে দিতে হবে, কলকাতায় তোপ অমিত শাহর
খবর লাইভ : কলকাতায় বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দলের কর্মীদের উদ্দেশে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “মমতাজির সিঁদুরের অপমানের জবাব আগামী নির্বাচনে দিতে হবে।” এছাড়া, নাগরিকত্ব আইন নিয়ে তিনি বলেন, “যারা নোটিস পেয়েছেন, তাঁরা সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় আবেদন করুন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে।” শাহ আরও বলেন, “মমতাদিদি ওয়াকফ আইনের বিরোধিতা […]
গাজার খান ইউনুস শহরের হাসপাতালে গোপন সুড়ঙ্গে হামাসের সামরিক প্রধান এবং সহযোগী খুন
খবর লাইভ : ইজরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে গাজার খান ইউনুস শহরের একটি হাসপাতালের নিচে গোপন সুড়ঙ্গের মধ্যে হামাসের সামরিক প্রধান মহম্মদ সিনওয়ার এবং তার সহযোগী মহম্মদ সাবানেহকে খতম করা হয়েছে। এই হামলা ২০২৫ সালের ১৩ মে সংঘটিত হয়। ভিডিওতে দেখা যায়, সুড়ঙ্গের মধ্যে একটি আস্তানায় প্রবেশের পর সিনওয়ার […]
সরাসরি গণহত্যার নির্দেশ হাসিনার, আন্তর্জাতিক আদালতে তথ্য পেশ আইনজীবীর
খবর লাইভ : আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার প্রক্রিয়ার শুরু থেকেই কার্যত কোণঠাসা অবস্থা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। শুনানিতে হাসিনার একের পর এক নেতিবাচক সিদ্ধান্ত, পদক্ষেপের কথা তুলে ধরছেন সরকারি আইনজীবী তাজুল ইসলাম। এই প্রথম এ ধরনের কোনও শুনানির লাইভ সম্প্রচার চলছে। রবিবার সেই শুনানিতেই চিফ প্রসিকিউটরের বক্তব্য, ”তদন্ত রিপোর্ট অনুযায়ী, আগস্টে ছাত্র আন্দোলনের সময় […]
কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যে ফরেনসিক পরীক্ষার গতি বাড়বে
খবর লাইভ : কেন্দ্রীয় ফরেনসিক ল্যাব উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় এই ল্যাব চালু হওয়ায় রাজ্যে ফরেনসিক পরীক্ষার গতি বাড়বে বলেই মন্তব্য করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। পশ্চিমবঙ্গ তো বটেই ঝাড়খণ্ড, ওড়িশার মতো পড়শি রাজ্য-সহ উত্তরপূর্বের রাজ্যগুলিতে ঘটে যাওয়া অপরাধের নমুনার ফরেনসিক পরীক্ষা হবে। বর্তমানে দেশে চালু হওয়া ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে ফরেনসিক প্রমাণের গুরুত্ব […]
ন্যানো ড্রোন অধরা প্রাইমারি রেডারে, কী ভাবে নিয়ন্ত্রণ সম্ভব?
খবর লাইভ : উড়ন্ত ড্রোনে কি নজরদারি সম্ভব? প্রশ্নটা উড়ছে বাতাসে। দিন কয়েক আগেই কলকাতার আকাশে আচমকাই দেখা দিয়ে উধাও হয়ে যায় গোটা ছয়েক ড্রোন। এগুলি কাদের ড্রোন, কেন উড়েছিল, কোথা থেকে এসে সেই ড্রোন কোথায় চলে গেল — সে প্রশ্নের উত্তর অধরা। এ নিয়ে হয়তো এতটা ‘মাথাব্যথা’ হতো না যদি এখন পরিস্থিতি অনুকূল থাকত। […]
কানপুরে জাতীয় স্তরের তাইকোন্ড খেলোয়াড়কে আশ্রমের ভিতরে গণধর্ষণ
খবর লাইভ : আশ্রমের ভিতরে তরুণীকে গণধর্ষণ। এমনই অভিযোগে উত্তাল উত্তরপ্রদেশের কানপুর। নির্যাতিতা তরুণী জাতীয় স্তরের তাইকোন্ড খেলোয়াড়। তাঁর অভিযোগ, মাদক মেশানো লাড্ডু খাইয়ে আশ্রমের মোহন্ত-সহ চার জন তাঁকে ধর্ষণ করে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। নির্যাতিতা জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি মাসে তিনি গণধর্ষণের শিকার হন। তবে এফআইআর দায়ের করেছেন মে মাসে। এত দেরি […]
কলকাতার ইসকনের রথযাত্রায় এবার রথ গড়াবে সুখোই যুদ্ধবিমানের চাকায়
খবর লাইভ : কাঠের রথ। তাতে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর সেই রথেই সুখোই যুদ্ধবিমানের চাকা! হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। কলকাতার ইসকনের রথযাত্রায় এবার দেখা যাবে এই দৃশ্য।<span;> সুখোই রাশিয়ান যুদ্ধবিমান। এই বিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। সমর বিশেষজ্ঞরা সুখোই এসইউ ৩০-কে ভারতীয় বায়ুসেনার মেরুদণ্ডও বলে থাকেন। সেই বিমানের চাকাই লাগানো হয়েছে জগন্নাথদেবের […]
রবিবারও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত
খবর লাইভ : অনুব্রত মণ্ডলের বিখ্যাত সেই ডায়লগ, ‘ভয়ঙ্কর খেলা হবে’! অনেকে বলছেন, আপাতত সেই খেলাই বোধ হয় শুরু হচ্ছে। শনিবারের পর রবিবারও পুলিশের ডাকে সাড়া দিলেন না অনুব্রত মণ্ডল। বদলে তাঁর ঘনিষ্ঠ এসডিপিও অফিস চত্বরে দাঁড়িয়ে শোনালেন AI তত্ত্ব। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণের ঘটনায় শনিবারের পর রবিবারও নোটিস দিয়ে শান্তিনিকেতন থানায় ডেকে […]
ভারতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং কোচ সোহম দেশাইয়ের ইস্তফা ঘিরে চাঞ্চল্য
খবর লাইভ : ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই তাঁর দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন। শনিবার, ৩১ মে, ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি তাঁর বিদায়ের কথা জানান। রবি শাস্ত্রী ও বিরাট কোহলির আস্থায় ২৯ বছর বয়সে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়া সোহম দেশাই তাঁর যাত্রাকে সম্মানজনক ও গর্বের বলে উল্লেখ করেছেন। তিনি রাহুল দ্রাবিড় ও রোহিত […]










