খবর লাইভ : ভারতীয় কংগ্রেস দলীয় নেতাদের মধ্যে চলা অন্তর্বর্তী সংঘর্ষে নতুন মোড় এনেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তীব্র আক্রমণ চালিয়েছেন শশী থারুর বিরুদ্ধে। মঙ্গলবার তিনি থারুর “Operation Sindoor” নিবন্ধ ও তার আধুনিক দিল্লি ও বিদেশ সফরের প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খাড়গের অভিযোগ, খাড়গে থারুর সাম্প্রতিক মন্তব্য ও কংগ্রেসের আনুষ্ঠানিক পন্থার ভিন্নতা নিয়ে তীব্র নিন্দা করেন। […]
Day: June 25, 2025
গোপনে আন্ত:মহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র তৈরি করছে পাকিস্তান, উদ্বিগ্ন আমেরিকা
খবর লাইভ : গোপনে আন্ত:মহাদেশীয় পরমাণু ক্ষেপণাস্ত্র (ICBM) তৈরির কাজে লিপ্ত রয়েছে পাকিস্তান। এমনটাই দাবি করেছে আমেরিকার একটি শীর্ষ গোয়েন্দা সংস্থা। সংস্থার রিপোর্ট অনুযায়ী, ইসলামাবাদ এমন এক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা পাকিস্তান থেকে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়েছে, ভারতের সাম্প্রতিক ‘অপারেশন সিঁদুরে’র প্রতিক্রিয়ায় পাকিস্তান তার পরমাণু সক্ষমতা বাড়াতে […]
প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৪২,৯৪৯ জনের শিক্ষক প্যানেল নতুন করে খতিয়ে দেখে সংশোধনের নির্দেশ হাইকোর্টের
খবর লাইভ : ২০১৭ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা এবং তথ্যগত গরমিল নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলছিল। এবার সেই নিয়োগ সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট এক যুগান্তকারী নির্দেশ দিল। হাইকোর্টের রায়ে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদকে ৪২,৯৪৯ জনের শিক্ষক প্যানেল নতুন করে খতিয়ে দেখে সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। এই রায়ের ফলে রাজ্যের শিক্ষক […]
ডিএ পাওয়া বিশ বাঁও জলে, ২০১৬ সালের আগের কর্মীদের বেতনের নির্ভুল তথ্য নেই রাজ্যের কাছে
খবর লাইভ : ডিএ এরিয়ার মামলায় ফের তৈরি হল জটিলতা। সুপ্রিম কোর্টের ছয় সপ্তাহের সময়সীমাশেষ হতে চলেছে জুনের শেষ সপ্তাহে। কিন্তু এখন শোনা যাচ্ছে, রাজ্য সরকার পুরনো বেতন সংক্রান্ত তথ্য খুঁজে পেতে হিমশিম খাচ্ছে। ফলে বকেয়া মহার্ঘ ভাতা (DA) দেওয়ার প্রক্রিয়া নতুন করে প্রশ্নের মুখে। রাজ্য সরকারের দাবি, ২০১৬ সালের আগের কর্মীদের বেতনের নির্ভুল তথ্য […]
বগটুই-আরজি করের মতো কালীগঞ্জ কাণ্ডও একইভাবে ধামাচাপা পড়ে যাবে, দিলীপের নিশানায় তৃণমূল
খবর লাইভ : দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতির মঞ্চ থেকে কিছুটা দূরে থাকলেও বিতর্ককে যে তিনি এড়াতে পারেন না, তা ফের প্রমাণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কালীগঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দেন দিলীপ। তিনি বলেন, “বাংলায় পুলিশ দুর্নীতিগ্রস্ত হয়ে […]
ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে ফাঁসি দিল ইরান
খবর লাইভ : ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এবার একসঙ্গে তিন ব্যক্তিকে ফাঁসি দিল ইরান। মধ্যপ্রাচ্যর দেশটির বিচার বিভাগীয় সংবাদ পরিবেশক ‘মিজান নিউজ’ এই খবর জানিয়েছে। ইজরায়েলের সঙ্গে ১২ দিনের ধুন্ধুমার যুদ্ধের পর মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সংঘর্ষবিরতির প্রস্তাবে সম্মতি জানায় তেহরান। এরপরই মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল আয়াতুল্লা […]
শুভাংশু সহ মহাকাশচারীদের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর
খবর লাইভ : রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় শুভাংশু শুক্লা বুধবার রওনা দিলেন আন্তর্জাতিক স্পেস সেন্টারের উদ্দেশে। তাদের মহাকাশযাত্রা শুরু হতেই এক্সে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পোস্টে তিনি শুভাংশু শুক্লার পাশাপাশি অন্যান্য মহাকাশচারীদের সাফল্য কামনা করেছেন। মহাকাশ যাত্রার পথে কী বললেন শুভাংশু? ড্রাগনে বসেই শুভাংশু বলেন, ‘নমস্কার…আমার প্রিয় দেশবাসী! কী সুন্দর যাত্রা। আমরা […]
ইরানের সঞ্চিত ১০ পরমাণু বোমার রসদ ৪০০ কেজি ইউরেনিয়ামের খোঁজ নেই, শঙ্কিত আমেরিকা
খবর লাইভ : গত সপ্তাহেই ইরানের তিন তিনটি পরমাণু কেন্দ্রে বিধ্বংসী বাঙ্কার বাস্টার বোমা নিক্ষেপ করে সেগুলি ধ্বংস করেছে মার্কিন সরকার। আর এরপরে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ইরানের সঞ্চিত ৪০০ কেজি ইউরেনিয়ামের ভাণ্ডার এখনও অধরা, যা দিয়ে ১০টি পরমাণু বোমা বানিয়ে ফেলা যায় সহজেই। ইরান যখনই নতুন পারমাণবিক চুক্তি নিয়ে মার্কিন […]
মহাকাশে সফল উৎক্ষেপণ স্পেসএক্সের ড্রাগন, নমস্কার আমার প্রিয় দেশবাসী : বললেন শুভাংশু
খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর শুভাংশু শুক্ল-সহ চার অভিযাত্রীকে নিয়ে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল স্পেসএক্সের ‘ড্রাগন’। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হল শুভাংশুদের অভিযান। ভারতীয় নভোশ্চর বললেন, নমস্কার…আমার প্রিয় দেশবাসী! কী সুন্দর যাত্রা। আমরা মহাকাশে পৌঁছচ্ছি। আমার সঙ্গে […]
জরুরি অবস্থার ৫০ বছরে কংগ্রেসকে বিঁধলেন মোদি
খবর লাইভ : ২৫ জুন, ১৯৭৫। দেশব্যাপী জারি হয়েছিল ‘জরুরি অবস্থা’। গণতন্ত্রের ইতিহাসে যাকে ‘দেশের ইতিহাসের এক কালো অধ্যায়’ বলে কংগ্রেসকে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছর ৫০ বছর পূর্ণ করল ‘এমার্জেন্সি’। আর এদিন সেই উপলক্ষেই এক্স হ্যান্ডলে একাধিক পোস্ট করতে দেখা গেল মোদিকে। জরুরি অবস্থার ৫০তম বর্ষপূর্তিতে কংগ্রেসকে নিশানায় নিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি […]










