National Special News Special Reports

বিমান ভেঙে প্রাণ হারিয়েছেন হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া, জানাল এফএআইএমএ 0 (0)

খবর লাইভ : বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনের গ্যাটউইকগামী বিমান। ওড়ার পাঁচ মিনিটের মাথায় বিমানটি ভেঙে পড়ে আমেদাবাদের মেঘানিনগরে বিজে মেডিকেল কলেজের হস্টেলের ছাঁদে। বিমানে সওয়ার ২৪২ জনের মধ্যে ২৪১ জনেরই মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় বিমান ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন হস্টেলের ১০ জন ডাক্তারি পড়ুয়া। […]

National Special News Special Reports

পাকিস্তানের বন্ধু তুর্কিরাই বিমান ভেঙে পড়ার কারণ নয়তো? 0 (0)

খবর লাইভ : এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭, বোয়িং ৭৮৭ বিমানগুলির ভারী রক্ষণাবেক্ষণের দায়িত্ব এতকাল ছিল তুরস্কের সংস্থা ‘টার্কিশ টেকনিকের’ কাছে। তবে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি ক্যাম্পবেল উইলসন কয়েক দিন আগে ঘোষণা করেন যে তারা টার্কিশ টেকনিকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে। তাদের বদলে বিশ্বের অন্যান্য বিশ্বব্যাপী এমআরও সরবরাহকারীদের কাছ থেকে রক্ষণাবেক্ষণ করাবে তারা। এরপরই […]

Special News Special Reports State

কালীঘাটে প্রকাশ্য  রাস্তায় ধারালো অস্ত্রের কোপে সোনার দোকানের ম্যানেজার খুন 0 (0)

খবর লাইভ : ভরদুপুরে খাস কলকাতায় খুন! কালীঘাট থানার বেণীনন্দন স্ট্রিটের উপর সোনা-রুপোর দোকানের কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। অভিযুক্ত স্থানীয় এক যুবক। বচসা থামাতে এলে অভিযুক্ত যুবক তাঁর কিশোর ছেলেকেও কোপ মারে বলে অভিযোগ। সে এসএসকেএম হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অভিযুক্ত পলাতক। মৃত যুবকের নাম সৌমেন ঘড়া। তিনি হাওড়ার বাসিন্দা। কালীঘাটের একটি সোনার […]

International Special News Special Reports

শেষ পর্যন্ত লন্ডনে ইউনূস এবং তারেক সাক্ষাৎ, এপ্রিলের আগে নির্বাচনের জন্য চাপ  0 (0)

খবর লাইভ : বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে তারা আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেন। ইউনূস আগে জানিয়েছিলেন যে, নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধ্বে অনুষ্ঠিত হবে। তবে, তারেক রহমান ইউনূসকে নির্বাচনের তারিখ নির্ধারণের জন্য চাপ দেন এবং বলেন, “এপ্রিলের আগে নির্বাচন করুন”। তিনি […]

Special News Special Reports State

বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি যোগ্য চাকরিহারারা, খতিয়ে দেখার আশ্বাস 0 (0)

খবর লাইভ : নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। ২০১৬ সালের বাতিল হওয়া প্যানেলের চাকরিহারাদের সামনে চাকরি ফিরে পাওয়ার নয়া সুযোগ। কিন্তু ‘যোগ্য’রা আর নতুন করে পরীক্ষায় বসতে নারাজ। তাঁদের দাবি, ‘যোগ্য’ চাকরিহারাদের তালিকা প্রকাশ করা হোক। তাঁদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফিরিয়ে দেওয়া হোক নিঃশর্তে। এই দাবি নিয়ে শুক্রবার বিধানসভায় […]

games Special News Special Reports

ইংল্যান্ড সিরিজের আগে দেশে ফিরে এলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর 0 (0)

খবর লাইভ : ইংল্যান্ড সিরিজের আগে টিম ইন্ডিয়ায় খারাপ খবর। দেশে ফিরে এলেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ভারত বনাম ভারতের A দলের মধ্যে প্রস্তুতি ম্যাচের আগেই তিনি ইংল্যান্ড ছাড়েন। পারিবারিক কারণে তিনি দ্রুত দেশে ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। ১১ জুন গৌতম গম্ভীরের মা সীমা গম্ভীর হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে হাসপাতালের ICU-তে ভর্তি করা […]

Special News Special Reports State

দেরিতে হলেও অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু 0 (0)

খবর লাইভ: দেরিতে হলেও অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকতে চলেছে মৌসুমী বায়ু। চলতি বছর নির্ধারিত সময়ের থেকে দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ১৬ বা ১৭ জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বর্ষা। কিন্তু এখনই কাঙ্খিত বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা কম। জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গকে। […]

Special News Special Reports State

দুবছরের টানাপোড়েনের পর ৬০৫ জন শিক্ষক-শিক্ষিকারই বদলি প্রত্যাহার 0 (0)

খবর লাইভ : সুপারিশ ও পরিমার্জিত সুপারিশ চলল বছর দুয়েক ধরে। তার পর ৬০৫ জন শিক্ষক-শিক্ষিকারই বদলি প্রত্যাহার। রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোয় পড়ুয়া ও শিক্ষকের ঠিকঠাক অনুপাত বজায় রাখতে ২০২৩ সালে ৬০৫ জন শিক্ষক-শিক্ষিকাকে বাধ্যতামূলক প্রশাসনিক বদলি করেছিল স্কুলশিক্ষা দপ্তর। সেই নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ১০-সি ধারায় বাড়তি শিক্ষক-শিক্ষিকা হিসেবে অন্যত্র […]

National Special News Special Reports

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার  দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডিজিটাল ভিডিয়ো ডেকর্ডার 0 (0)

খবর লাইভ : উদ্ধার হলো দুর্ঘটনাগ্রস্ত বিমানের ডিজিটাল ভিডিয়ো ডেকর্ডার (ডিভিআর)। শুক্রবার গুজরাট এটিএস তা উদ্ধার করে ধ্বংসস্তূপ থেকে। ঘটনাস্থলে পৌঁছচ্ছে ফরেন্সিক টিম। বিমান দুর্ঘটনার বিষয়ে উপযুক্ত তথ্য পাওয়া যেতে পারে ব্ল্যাকবক্স থেকে। আমেদাবাদের দুর্ঘটনার পর নজরে সমস্ত বোয়িং। জানা গিয়েছে, সে গুলির সেফটি রিভিউ করা হবে। উল্লেখ্য, গুজরাটে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি […]

International Special News Special Reports

ইরান-ইজরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি বিদেশমন্ত্রকের, ভারতীয়দের সতর্ক থাকতে নির্দেশ 0 (0)

খবর লাইভ : ইরান-ইজরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিল ভারত। দুই দেশের মিসাইল সংঘাত বাঁধার পরেই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দুই পক্ষের কাছে নয়াদিল্লির আবেদন, সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হোক। ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্যও বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। শুক্রবার সকালে অপারেশন রাইজিং […]