খবর লাইভ : গত ৪ জুন, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে অনুষ্ঠিত আরসিবি দলের আইপিএল চ্যাম্পিয়নশিপ উদযাপন অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু ও ৫০ জনেরও বেশি আহত হওয়ার পর কর্নাটক সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি. দয়ানন্দ, পশ্চিম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার বিকাশ, […]
Day: June 5, 2025
অবশেষে বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা অনুব্রতর
খবর লাইভ : বারংবার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার হাজিরা দিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)। বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে অনুব্রতর নামে এফআইআর দায়ের করা হয়। তারপরই শনিবার কেষ্টকে তলব করে পুলিস। শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে একাধিকবার হাজিরা এড়ানোর পর আজ বোলপুরে এসডিপিও অফিসে যান অনুব্রত মণ্ডল। ভাইরাল অডিও-কাণ্ডে […]
আইপিএল জিতলেই এবার থেকে যেমন খুশি অনুষ্ঠান আয়োজন করা যাবে না, নির্দেশিকা আনছে বোর্ড
খবর লাইভ : ২০২৫ সালের ৪ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল জয়ের উদযাপনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যখন হাজার হাজার সমর্থক স্টেডিয়ামের একমাত্র গেটে ঢোকার চেষ্টা করেন, ফলে অতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্টের পরিস্থিতি সৃষ্টি […]
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মারধরের অভিযোগের তদন্তে মেদিনীপুরে বিশেষ তদন্তকারী দল
খবর লাইভ : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে মেদিনীপুরে তদন্তে গেল বিশেষ তদন্তকারী দল (সিট)। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ জেলা ডিএসও কার্যালয়ে পৌঁছয় সিটের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে, সিট প্রথমেই ডিএসও নেতাদের বয়ান রেকর্ড করে। অভিযোগ, চলতি বছরের মার্চে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আহত […]
কিয়েভ দখলের পরিকল্পনা, রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করল ইউক্রেন
খবর লাইভ : ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে একটি রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার দাবি করেছে। এই হামলায় আরও দুটি লঞ্চার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। কিয়েভের দাবি, রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনা করছিল, যা প্রতিহত করতে এই আক্রমণ চালানো হয়েছে। তবে, মস্কো এই দাবি এখনও নিশ্চিত করেনি। ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ […]
বিজয় উৎসব রবিবার করতে বললেও, পুলিশের বারণ শোনেনি আরসিবি
খবর লাইভ : পুলিশের বারণ ছিল। তারপরেও বিপুল সংখ্যক মানুষকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়। আরও বহু মানুষ ছিলেন স্টেডিয়ামের বাইরে। ভিতরে ঢোকার জন্য হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনায় মারা গেলেন ১১ জন। আহত অন্তত ৩৩। প্রসঙ্গত, গত মঙ্গলবার আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হতেই বেঙ্গালুরুর রাস্তায় রাস্তায় উৎসব শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের উপর উঠেছিল লাঠিচার্জের […]
গোপনে বিয়ে করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র
খবর লাইভ : তৃণমূল কংগ্রেসের দুইবারের লোকসভার সাংসদ মহুয়া মৈত্র গত ৩ মে চুপিচুপি বিয়ে করেছেন বলে জানা গিয়েছে। দল এবং সাংসদ নিজেও এই বিয়ে সম্পর্কে সম্পূর্ণ নীরব ছিলেন। তবে দ্য টেলিগ্রাফের একটি খবরে জানানো হয়েছে, দু দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। জানা গিয়েছে, জার্মানিতে গিয়ে বিয়ে করেছেন মহুয়া মৈত্র। টেলিগ্রাফের […]
রুশ বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলায় বিমান ধ্বংস হয়নি, হয়েছে ক্ষতিগ্রস্ত: দাবি মস্কোর
খবর লাইভ : রাশিয়ার একাধিক সামরিক বিমানঘাঁটিতে ইউক্রেনের ড্রোন হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে কিয়েভ। তবে সেই দাবি নস্যাৎ করে রাশিয়ার বক্তব্য, বিমানগুলো ধ্বংস হয়নি, কেবলমাত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত সেগুলোর মেরামতের কাজ শুরু হবে। গত ১ জুন, রবিবার দুপুরে রাশিয়ার অন্তর্গত অন্তত চারটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে ইউক্রেনের ড্রোন। ইরকুটস্ক, ওলেনিয়া, ইভানোভো এবং […]
কলকাতা হাইকোর্টে জামিন, স্বস্তি পেলেন শর্মিষ্ঠা পানোলি
খবর লাইভ : কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন শর্মিষ্ঠা পানোলি। বৃহস্পতিবার ১০ হাজার টাকার বন্ডে জামিন পান তিনি। আদালতের নির্দেশ, প্রয়োজনে নিরাপত্তা দিতে হবে তাঁকে। যদি পড়াশোনার জন্য তিনি পুনে যেতে চান, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যেতে পারবেন। তবে আপাতত বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। কলকাতার আনন্দপুরের বাসিন্দা শর্মিষ্ঠা পানোলি আইনের ছাত্রী। ‘অপারেশন সিঁদুরে’-এর […]
জম্মু কাশ্মীরে জঙ্গি সন্দেহে ৩২ জায়গায় তল্লাশি
খবর লাইভ : ভোর সাড়ে ছ’টা থেকে জম্মু কাশ্মীরের অন্তত ৩২টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। যৌথবাহিনীকে সঙ্গে নিয়ে রেইডে এনআইএ। এর মধ্যে রয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান, কুলগাম, উত্তর কাশ্মীরের সোপোর, কুপওয়ারার একাধিক লোকেশনে চলছে জোরদার তল্লাশি। জঙ্গি-যোগ সন্দেহে এইসব যায়গায় তল্লাশি চলছে বলেই সেনা সূত্রে খবর। এর মধ্যে কিছু সন্দেহভাজন ওজিডব্লিউর ঠিকানাও রয়েছে বলে সূত্রের […]










