খবর লাইভ : স্নান করতে গিয়ে নদীতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো ছয় কিশোরীর। প্রবল গরম থেকে বাঁচতে যমুনা নদীতে নেমে স্নান করছিল ৬ কিশোরী। স্নান করার সময়েই ফোনে ভিডিয়ো তুলছিল তারা। সেভাবেই ধীরে ধীরে যমুনার গভীর চলে যায় তারা। তখনই স্রোতের টানে তারা ডুবে যায় নদীতে। মঙ্গলবার উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই […]
Day: June 4, 2025
মোদি জমানায় ২০২৭-এর ১ মার্চ থেকে জনগণনা শুরু দেশে
খবর লাইভ : ২০২৭ সালে শুরু হচ্ছে জনগণনা। সে বছরের ১ মার্চ থেকে দেশজুড়ে শুরু হবে এই প্রক্রিয়া। তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল ও রাজ্যের বিস্তীর্ণ এলাকা সে সময় তুষারাবৃত থাকবে। তাই ওই এলাকাগুলিতে ২০২৬-এর অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ। সরকারি সূত্রের উল্লেখ করে সংবাদ সংস্থা […]
পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর পরেও চলল উৎসব, চিন্নাস্বামীতে কোহলিদের নিয়ে উচ্ছ্বাস: কী বলল বোর্ড
খবর লাইভ : গত ৪ জুন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা জয়ের পর অনুষ্ঠিত বিজয় মিছিল চলাকালীন এক মর্মান্তিক পদপিষ্ট দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন। প্রাথমিক তদন্তে জানা যায়, অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর […]
মুসলিম আবেগ উসকেও মালয়েশিয়ায় ভারতীয় কূটনৈতিক দলের অনুষ্ঠান আটকাতে পারেনি ইসলামাবাদ
খবর লাইভ : ধর্মের তাস ফেলেছিল পাকিস্তান। চেষ্টা করেছিল মুসলিম আবেগ উসকে দেওয়ার। কিন্তু নানা ভাবে চেষ্টা করেও মালয়েশিয়ায় ভারতীয় কূটনৈতিক দলের অনুষ্ঠান আটকাতে পারেনি ইসলামাবাদ। দীর্ঘদিন ধরেই ধর্মকে ব্যবহার করে মুসলিম দেশগুলিকে ভারতের বিরুদ্ধে সারিবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সূত্রের খবর, মালয়েশিয়ার ক্ষেত্রেও একই চেষ্টা করেছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত মুখ পুড়েছে ইসলামাবাদেরই। ছাগলের […]
দিল্লি আইআইটি-র পড়ুয়ার রহস্যমৃত্যু, জল্পনা তুঙ্গে
খবর লাইভ : ফের আইআইটি-র এক ছাত্রের রহস্যমৃত্যু। এ বার দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের এক ছাত্রের দেহ উদ্ধার হস্টেলের ঘর থেকে। পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার দেহে বাইরে থেকে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বায়ো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে মঙ্গলবার থেকেই ক্যাম্পাসে দেখা যাচ্ছিল না। সহপাঠীরা জানিয়েছেন, সোমবার রাতে […]
পাকিস্তানের সাহায্যে এগিয়ে এল এডিবি, ভারতের আপত্তি উপেক্ষা করে মঞ্জুর ছ’হাজার কোটির ঋণ
খবর লাইভ : পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের লক্ষ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পাকিস্তানকে ৮০০ কোটি ডলারের ঋণ মঞ্জুর করেছে। এই ঋণ প্যাকেজের মধ্যে ৩০০ কোটি ডলার নীতি-ভিত্তিক ঋণ এবং ৫০০ কোটি ডলার প্রোগ্রাম-ভিত্তিক গ্যারান্টি হিসেবে প্রদান করা হয়েছে। এডিবি জানিয়েছে, পাকিস্তান সরকারের আর্থিক ব্যবস্থাপনা সংস্কার ও রাজস্ব বৃদ্ধি পরিকল্পনাকে সমর্থন করার জন্য এই ঋণ […]
চোর সন্দেহে ১৪ বছরের কিশোরকে উল্টো ঝুলিয়ে ইলেকট্রিক শক, ধৃত দুই
খবর লাইভ : ১৪ বছরের এক কিশোরকে চোর অপবাদ দিয়ে উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল মোস্তাফা কামাল এবং তৌহিদ আলম। তবে নির্যাতিত কিশোরের এখনও কোনও হদিশ মেলেনি। কারখানার মালিক, অর্থাৎ মূল অভিযুক্ত শাহেনশাও এখনও পলাতক। শাহেনশার কারখানাতেই কাজ করে ধৃত মোস্তাফা ও তৌহিদ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতেই […]
অনুব্রতর অডিও কাণ্ডে তৃণমূল ছাত্র পরিষদের নেতার সিউড়ি থানায় হাজিরা
খবর লাইভ : তৃণমূলের ছাত্র নেতা বিক্রমজিৎ সাউ বুধবার সকালে সিউড়ি থানায় হাজিরা দিলেন। নির্ধারিত সময়ের আগেই এ দিন তিনি থানায় হাজির দেন বলে খবর। সিউড়ি থানা থেকে যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানান হয়নি।বোলপুর থানার আইসি লিটন হালদারের সঙ্গে কুরুচিকর ভাষায় কথোপকথনের ঘটনায় অনুব্রতকে আগেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। ওই ঘটনাতেই তৃণমূল ছাত্র […]
পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পাঞ্জাব থেকে গ্রেফতার আরও এক ইউটিউবার
খবর লাইভ : পাকিস্তানি গুপ্তচর সন্দেহে পাঞ্জাব থেকে গ্রেফতার আরও এক ইউটিউবার। ধৃতের নাম জসবীর সিং। বাড়ি রূপনগরে। বুধবার তাঁকে গ্রেপ্তার করেছে মোহালির স্টেট স্পেশাল অপারেশন সেলের কর্তারা। উল্লেখ্য, ‘জান মহল’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন ধৃত জসবীর। বুধবার সন্দেহভাজন ওই গুপ্তচর জসবীর সিংকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। জানা যাচ্ছে, এই অভিযুক্ত জ্যোতি মালহোত্রার বন্ধু। জ্যোতির […]
বাপি ও বিট্টুর বেআইনি সাট্টার সিন্ডিকেটে নাজেহাল ডানকুনি ও লিলুয়া এলাকার বাসিন্দারা, মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়ল অভিযোগ
খবর লাইভ : পুলিশ ডিজে বন্ধ করতে সক্রিয়, কিন্তু বেআইনি সাট্টার কারবারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একেবারেই নিষ্ক্রিয়। হুগলির ডানকুনির বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে এখন এই প্রচারই করা হচ্ছে। শুধু তাই নয়, একাধিকবার প্রশাসনের বিভিন্ন জায়গায় বেআইনি সাট্টার কারবার বন্ধ করার জন্য চিঠি পাঠানো হলেও কোনও কিছুই হয়নি বলে দাবি করেছেন বিভিন্ন ক্লাবের সদস্যরা। বাধ্য হয়ে […]










