Special News Special Reports State

ওদের ভোট দিইনি বলে রাগে আমার মেয়েটাকে মেরে দিল, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের 0 (0)

খবর লাইভ : কালীগঞ্জ উপনির্বাচনের ফল বেরোনোর পর বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমায় বেঘোরে প্রাণ গিয়েছে নাবালিকা ছাত্রী তামান্নার। আর এর পরই শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ছোট্ট মেয়েটির মা। কান্না ভেজা গলায় হাহাকার করতে করতে মেয়েটির মা স্পষ্ট জানালেন, আমরা তৃণমূল নই। ওদের ভোট দিইনি বলে রাগে কায়দা করে আমার মেয়েটাকে মেরে দিল। অভিযোগের […]

International Special News Special Reports

আমেরিকার পর এবার ইজরায়েলও হামলা চালাল ইরানের ফরডো পরমাণু কেন্দ্রে 0 (0)

খবর লাইভ : অব্যাহত হামলা-পাল্টা হামলা। আমেরিকার পর ইরানের ফরডো পরমাণুকেন্দ্রে হামলা চালাল ইজরায়েল। সোমবার ইজরায়েলের জেরু জালেমে হামলার প্রতিবাদেই এই প্রত্যাঘাত IDF-এর। সোমবার ফের ইজরায়েলি সেনা হামলা চালিয়েছে ফোরডোর পরমাণুকেন্দ্রে। মনে করা হচ্ছে, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণুকেন্দ্রটিকে সম্পূর্ণ ধ্বংস করতেই আমেরিকা ও ইজরায়েল  পর্যায়ক্রমে হামলা  চালাচ্ছে। একের পর এক হামলায় ওই পারমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয় […]

National Special News Special Reports

কেরলের নিলাম্বুর উপনির্বাচনে তৃণমূল তৃতীয়, কংগ্রেসের চমকে ধাক্কা খেল বামেরা  0 (0)

খবর লাইভ : কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড় জয় কংগ্রেসের। বাম জোটের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আসনে এলডিএফ প্রার্থী সিপিএম নেতা এম স্বরাজকে ১১ হাজারেরও বেশি ভোটে হারিয়েছেন কংগ্রেস প্রার্থী আর্যদান শৌকথ। এই কেন্দ্র থেকেই গত দুবার নির্দল হিসাবে জিতেছিলেন পিভি আনবর। চলতি বছরের জানুয়ারিতে তিনি তৃণমূলে যোগ দেন এবং বিধায়ক পদে ইস্তফা দেন। […]

International Special News Special Reports

ইরানের ছয়টি মিলিটারি এয়ারপোর্টে হামলা ইজরায়েলের, পাল্টা ২৫টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়লো ইরান 0 (0)

খবর লাইভ : ইরান-ইজরায়েল সংঘাত আরও বাড়ল। আমেরিকার হামলার পর ইজরায়েলে প্রত্যাঘাত ইরানের। তেল আভিভ, হাইফায় প্রায় ২৫টি ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইরান। জেরুজালেমেও শোনা গেল বিস্ফোরণের শব্দ। ইজরায়েলের দাবি, ইরানের সবকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে তারা। বন্ধ করে দেওয়া হয়েছে ইজরায়েলের এয়ারস্পেস। পশ্চিম ইরানে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজরায়েল। এদিকে, ইজরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএস) […]

Special News Special Reports State

ফলপ্রকাশের পরেই কালীগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত্যু নাবালিকা ছাত্রীর, কাঠগড়ায় তৃণমূল  0 (0)

খবর লাইভ : কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলপ্রকাশের দিনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল নদিয়ার কালীগঞ্জ। বোমা বিস্ফোরণে প্রাণ হারাল এক ১৩ বছরের স্কুলছাত্রী। চতুর্থ শ্রেণির ওই ছাত্রী বাড়ি ফেরার পথে আচমকাই বোমার আঘাতে গুরুতর জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি ঘটেছে কালীগঞ্জের মেলেন্দি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে জয় […]

Special News Special Reports State

ঘটনাস্থলে যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ আরজি করের নির্যাতিতার মা-বাবা 0 (0)

খবর লাইভ : ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় তৎকালীন সময়ে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন(আমৃত্যু) কারাবাসের সাজা দিয়েছে শিয়ালদহ আদালত। এরই মধ্যে নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতা চিকিৎসকের পরিবার। সোমবার […]

National Special News Special Reports

পহেলগাঁও হামলায় জড়িত তিনজনই পাকিস্তানি,দাবি এনআইএর  0 (0)

খবর লাইভ : পহেলগাঁওয়ে পর্যটকদের উপর ভয়াবহ জঙ্গি হামলায় জড়িত তিনজন জঙ্গির সবাই পাকিস্তানের নাগরিক, এমনটাই জানিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (NIA)। হামলার প্রায় তিন মাস পর তদন্তে এই তথ্য উঠে এসেছে। এনআইএ জানিয়েছে, হামলায় স্থানীয় কোনও ব্যক্তি সরাসরি জড়িত ছিল না, যদিও পরোক্ষভাবে সহযোগিতা করেছে দুই কাশ্মীরি যুবক। সম্প্রতি পারভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ […]

Special News Special Reports State

এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের মামলা হাইকোর্টে 0 (0)

খবর লাইভ : প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পরে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। এসএসসি-র ২০২৫-এর নতুন বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী, এই অভিযোগ তুলে ও সেই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। সোমবার স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা শিক্ষক […]

National Special News Special Reports

উপনির্বাচনে গুজরাটে এগিয়ে বিজেপি- লুধিয়ানায় আপ, নজরে কেরল-   কালীগঞ্জে তৃণমূল প্রার্থী 0 (0)

খবর লাইভ : দেশের পাঁচ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে সোমবার। নির্বাচনী ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে ৪ কেন্দ্রেই দেখা গেল শাসকদলের জয়জয়কার। গুজরাট, পাঞ্জাব ও পশ্চিমবঙ্গের চারটি কেন্দ্রেই বিপুল লিড পেয়ে জয়ের দিকে এগিয়ে চলেছে সেখানকার শাসকদল বিজেপি, আপ এবং তৃণমূল। এই তালিকায় একমাত্র ব্যতিক্রম কেরল। ওয়ানড়ের নীলাম্বুর কেন্দ্রের উপনির্বাচনে প্রথমবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। এখানে প্রিয়াঙ্কা […]

International Special News Special Reports

সিরিয়ায় চার্চে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত অন্তত ২০ 0 (0)

খবর লাইভ : মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই ভয়াবহ সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল সিরিয়ার রাজধানী দামাস্কাস। রবিবার, প্রার্থনার সময় শহরের ডোয়াইলা এলাকায় অবস্থিত সেন্ট ইলিয়াস চার্চে এক আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৫২ জন। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, ওই সময় চার্চে প্রার্থনায় অংশ নিচ্ছিলেন অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী। ঠিক তখনই এক অস্ত্রধারী […]