খবর লাইভ : বাঙালি গবেষক ঈশান চট্টোপাধ্যায় ২০২৫ সালের গোডেল প্রাইজ জিতেছেন। বলা যেতে পারে কম্পিউটার সায়েন্সের ‘নোবেল’ পেলেন বাঙালি বিজ্ঞানী। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এই পুরস্কারটি তাঁকে দেওয়া হয়েছে কম্পিউটার সায়েন্সের তাত্ত্বিক শাখায় তাঁর উল্লেখযোগ্য অবদানের জন্য। বিশ্ববিদ্যালয়ের সহকর্মী ডেভিড জাকম্যানের সঙ্গে যৌথভাবে তিনি এই পুরস্কার অর্জন […]
Day: June 18, 2025
নিম্নচাপ আরও শক্তি বাড়াবে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে
খবর লাইভ : বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে বলেই পূর্বাভাস। এর অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে, আর সেই কারণেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। সমুদ্র থাকবে উত্তাল। যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শুরু হয়েছে […]
হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় শুভেন্দু, ফের রাষ্ট্রপতি শাসনের স্বপক্ষে সওয়াল
খবর লাইভ : ‘বিচার আপনারা পাবেন’। কলকাতা হাইকোর্টের অনুমতিতে মহেশতলায় শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বললেন, ‘এইজন্যই পশ্চিমবঙ্গের লোক রাষ্ট্রপতি শাসন চাইছে। আমিও বলি, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে, এই এলাকার লোককে লোকসভা ভোটেও ভোট দিতে দেওয়া হয়নি। আগামী বিধানসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হবে না’। এক সপ্তাহ পার। দুই ব্যবসায়ী সংগঠনের দ্বন্দ্বে রীতিমতো অগ্নগর্ভ হয়ে […]
ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত পাকিস্তানের জাফর এক্সপ্রেসের ছয় বগি
খবর লাইভ : ফের দুর্ঘটনার কবলে পাকিস্তানের জাফর এক্সপ্রেস। এ বার ভয়াবহ বিস্ফোরণে লাইনচ্যুত হয়ে গেল ট্রেনের ৬টি বগি। বুধবার বালোচিস্তানের কাছে সিন্ধ প্রদেশের জাকোবাবাদের কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ট্রেনটি পেশোয়ার থেকে কোয়েটা যাচ্ছিল। জাকোবাবাদের কাছে রেললাইনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এর পরেই রেললাইন থেকে ছিটকে যায় জাফর এক্সপ্রেস। কী কারণে এই বিস্ফোরণ, তা এখনও […]
জি-৭ সম্মেলনে মোদির কড়া বার্তা, সন্ত্রাসে মদতদাতাদের ঋণ নয় বন্ধ হোক দ্বিমুখী নীতি
খবর লাইভ : জি-৭ বৈঠকে সন্ত্রাসবাদ ও বৈশ্বিক ন্যায়বিচারের ইস্যুতে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, যারা প্রকাশ্যে সন্ত্রাসবাদকে সমর্থন করে, তাদের পুরস্কৃত করা চলবে না। নাম না করেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-কে একহাত নেন তিনি। পাকিস্তানের মতো রাষ্ট্রকে বিপুল অঙ্কের ঋণ দেওয়ার বিষয়টি তুলে ধরে মোদি […]
ইজরায়েল-আমেরিকার খতম তালিকায় খামেনি, কীভাবে উত্থান ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার
খবর লাইভ : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, যাঁকে পশ্চিমী বিশ্ব “ইজরায়েল-আমেরিকার খতম তালিকায়” অন্যতম শত্রু হিসেবে চিহ্নিত করেছে বর্তমানে গুরুতর সংকটের মুখে। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে তাঁর নেতৃত্ব প্রশ্ন হয়ে উঠেছে। প্রসঙ্গত, ১৯৩৯ সালে ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন আলি খামেনি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি […]
৫০ যুদ্ধ বিমান নিয়ে ইজরায়েলি বিমানবাহিনীর হামলায় ইরানের জ্বালানি পরিকাঠামো ও অস্ত্র কারখানা ক্ষতিগ্রস্ত
খবর লাইভ : ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত আজ ষষ্ঠ দিনে পড়ল। ইজরায়েলি বিমানবাহিনী ইরানের তেহরান ও কেরমানশাহ শহরে একাধিক সামরিক ও তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে, যার মধ্যে শেহরান তেল ডিপো ও শেহর রেই তেল পরিশোধনাগার উল্লেখযোগ্য। এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই এই হামলার প্রতিক্রিয়ায় ‘যুদ্ধ […]
ইজরায়েল রক্ষায় সরাসরি যুদ্ধে জড়াচ্ছে আমেরিকা, জল্পনা তুঙ্গে
খবর লাইভ : হামলা-পাল্টা হামলার পাশাপাশি নাটকীয় মোড় নিয়েছে ইরান-ইজরায়েল সংঘাত। যুদ্ধবিরতির আলোচনা যখন চলছে ঠিক সেই মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে রাজধানী ছেড়ে যেতে বলেছেন। জি-৭ বৈঠক শেষ না করেই ওয়াশিংটনে ফিরে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান, চিন সাগর থেকে মার্কিন রণতরীর পারস্য উপসাগরীয় অঞ্চলে যাত্রা শুরু এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি […]
ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পকে স্পষ্ট বার্তা মোদির
খবর লাইভ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় ৩৫ মিনিটব্যাপী একটি টেলিফোনিক আলোচনা করেছেন। এই আলোচনা ছিল ট্রাম্পের অনুরোধে এবং এটি অনুষ্ঠিত হয় জি৭ সম্মেলনের ফাঁকে। ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি সাংবাদিকদের জানান, এই কথোপকথনে মোদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, ভারত কখনোই পাকিস্তানের বিষয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নেয়নি এবং […]
ইজরায়েলি হামলায় ইরানে এখনও পর্যন্ত কমপক্ষে ৫৮৫ জন নিহত, জানাল এইচআরএনএ
খবর লাইভ : ইজরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৫৮৫ জন নিহত এবং ১,৩২৬ জন আহত হয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক গোষ্ঠী হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে যে তারা নিহতদের মধ্যে ২৩৯ জন বেসামরিক এবং ১২৬ জন নিরাপত্তা কর্মী বলে শনাক্ত করেছে। ইরানের পাল্টা হামলায় তেল আবিবে একটি ২০ তলা ভবনে আঘাতে অন্তত চার জন নিহত এবং ৩৬ জন আহত। জেরুজালেমে […]










