খবর লাইভ : ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। ইজরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও মিসাইল হামলা অব্যাহত রেখেছে, যার মধ্যে তেহরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল IRIB-এর স্টুডিওও রয়েছে। এই হামলায় একাধিক ইরানি সামরিক কর্মকর্তাসহ অন্তত ২২৪ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইজরায়েলে ড্রোন ও […]
Day: June 17, 2025
ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
খবর লাইভ : ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে নতুন মাত্রা যোগ হয়েছে। ইরান ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় মোসাদের সদর দফতরের আশপাশে ৩০ ফুট গভীর ও ৫০ ফুট প্রশস্ত গর্ত সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে ধ্বংসাবশেষ ও ধোঁওয়া দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে । ইরানের সামরিক বাহিনীর […]
ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের, নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
খবর লাইভ : ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের। রাজ্যের জারি করা নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। ১৪০টি জনজাতিকে নিয়ে গঠিত নতুন বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। তবে যাঁরা ১৯৯৩ সালের আইন অনুযায়ী ২০১০ সালের আগে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাঁদের চাকরির নিয়োগে বাধা […]
তীব্র মুদ্রাস্ফীতি পাকিস্তানে, পেট্রোলের দাম প্রতি লিটার ২৫৯ টাকা
খবর লাইভ : ভারতের সঙ্গে লড়াই করতে গিয়ে নিজেদের অর্থনৈতিক অবস্থা আরও তলানিতে ঠেকেছে পাকিস্তানের। সামরিক শক্তি বৃদ্ধিতে সমস্ত অর্থ ব্যয় করতে গিয়ে আইএমএফ-এর থেকে বিরাট অঙ্কের টাকা ঋণও নিয়েছে শাহবাজ শরিফের দেশ। যা সামাল দিতে হিমসিম খাচ্ছে সে দেশের সরকার। সম্প্রতি বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে এই বছর পাকিস্তানের প্রায় এক কোটি […]
এবার ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের সদ্য নিযুক্ত সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির
খবর লাইভ : ইরান-ইজরায়েল যুদ্ধে ফের বড় ধাক্কা তেহরানের! ইজরায়েলের হামলায় মৃত্যু ইরানের ‘যুদ্ধকালীন চিফ অফ স্টাফ’ বা সেনা সর্বাধিনায়ক আলি শাদমানির! সম্প্রতি এমনটাই দাবি করা হয়েছে ইহুদি সেনার তরফে। যদি এই দাবি সত্য হয়, তাহলে যুদ্ধ পরিস্থিতিতে শাদমানির মৃত্যু তেহরানের জন্য বড়সড় ধাক্কা। মঙ্গলবার ইজরায়েলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ইজরায়েলের সাম্প্রতিক হামলায় […]
জ্বালানি আমদানির অন্যতম পথ হরমুজ প্রণালী বন্ধ, সঙ্কটে ভারতের তেল আমদানি
খবর লাইভ : ইরান ও ইজরায়েলের চলমান সংঘাত ভারতের জন্য একাধিক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই সংঘাত যদি আরও বাড়ে, তাহলে ভারতের জ্বালানি নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর গুরুতর প্রভাব পড়তে পারে। ভারত তার দৈনিক প্রায় ২০ লাখ ব্যারেল তেল আমদানি করে, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ […]
ভারতীয়দের অবিলম্বে তেহরান ছাড়ার নির্দেশ ভারতীয় দূতাবাসের
খবর লাইভ : ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, তেহরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করেছে ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে জানানো হয়েছে, “অবিলম্বে তেহরান ছাড়ুন।” গত পাঁচদিন ধরে ইজরায়েলি বাহিনী ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে, যার ফলে শহরের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে যাচ্ছে। দূতাবাসের পরামর্শ অনুযায়ী, যেসব ভারতীয় নাগরিকের […]
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, প্রবল বৃষ্টির হুঁশিয়ারি তিন রাজ্যে
খবর লাইভ : উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত এখনও পুরোপুরি সক্রিয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণাবর্তটি বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিমি থেকে ৫.৮ কিমি উচ্চতা পর্যন্ত পশ্চিম-দক্ষিণ দিকে হেলে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘূর্ণাবর্তের কারণে আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রাজ্যের আরও কিছুটা অংশে অগ্রসর হতে পারে। কারণ, বর্তমানে […]
কলকাতায় জরুরি অবতরণ, সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি
খবর লাইভ : সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটির বাম ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায়, নিরাপত্তার স্বার্থে পাইলট অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটি কলকাতায় পৌঁছানোর পর, সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানটি কিছুটা […]









