National Special News Special Reports State

এনসিবিসির চেয়ারম্যান রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠিয়ে নতুন ওবিসি তালিকা তৈরি প্রক্রিয়ার তথ্য চাইলেন  0 (0)

খবর লাইভ : জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন (NCBC) পশ্চিমবঙ্গ সরকারের সম্প্রতি প্রকাশিত ওবিসি (অন্য অনগ্রসর শ্রেণি) তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কমিশনের চেয়ারম্যান হংসরাজ গঙ্গারাম অহির মুখ্যসচিব মনোজ পন্থকে একটি চিঠি পাঠিয়ে নতুন তালিকা তৈরির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছেন। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে এই তথ্য সরবরাহের অনুরোধ করা হয়েছে। গত মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]

National Special News Special Reports

পুনের কুন্ডমালায় ইন্দ্রায়ণী নদীর সেতু ভেঙে মৃত দুই, জলের তোড়ে  ভেসে যান অনেকে 0 (0)

খবর লাইভ : পুনের জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে সেতু বিপর্যয়। পুনের তালেগাঁওয়ের কুন্ডমালায় ইন্দ্রায়ণী নদীর উপর ভেঙে পড়ল সেতু। সে সময়ে ব্রিজের উপর একাধিক পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। আচমকা সেতু ভাঙায় তাঁরা সরাসরি পড়ে যান নদীতে। জলের তোড়ে মুহূর্তের মধ্যে ভেসে যান অনেকে। মর্মান্তিক এই ঘটনায় কমপক্ষে দুই জনের মৃত্যু হয়েছে বলে খবর। উদ্ধার করা […]

International Special News Special Reports

ইরানের রাজধানী তেহরানে জ্বলছে আগুন, আলবোরজ প্রদেশে দুই সন্দেহভাজনকে গ্রেফতার 0 (0)

খবর লাইভ : ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং সামরিক সংঘাত পশ্চিম এশিয়ায় উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। গত ১ অক্টোবর ইরান ইজরায়েলের দিকে ২০০টিরও বেশি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায়, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি […]

National Special News Special Reports

বিমান দুর্ঘটনার তিনদিন পর আমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ 0 (0)

খবর লাইভ : বিমান দুর্ঘটনার তিন দিন পর আহমেদাবাদের হাসপাতালে শনাক্ত করা গেল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর দেহ। ডিএনএ নমুনার মাধ্যমে দেহ শনাক্ত করা হয়। জানা গিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর পরিবারের সদস্যদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করেছিলেন। সেই নমুনার সঙ্গে মৃতদেহের ডিএনএ নমুনা মিলেছে। দেহ পরিবারের হাতে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার এই তথ্য […]

International Special News Special Reports

ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহেই ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি ট্রাম্পের 0 (0)

খবর লাইভ : ইজরায়েলের সঙ্গে সংঘাতের আবহেই ইরানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাফ বক্তব্য, আমেরিকা যদিও কোনও ভাবে আক্রান্ত হয় তাহলে ইউএস আর্মি সম্পূর্ণ ক্ষমতা দেখাবে, যা ‘আগে কখনও দেখা যায়নি’। রবিবার ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পশ্চিম এশিয়ার চলতি সংঘাত […]

International Special News Special Reports

হামলার মাত্রা বাড়াচ্ছে ইজরায়েল, ইরানের মানচিত্রের একাংশ মুছে যেতে পারে 0 (0)

খবর লাইভ : হামলার মাত্রা বাড়াচ্ছে ইজরায়েল। ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করেই ইজরায়েল ভয়ঙ্কর সব মিসাইল প্রস্তুত করছে। ইজরায়েল-ইরানের সংঘাত বেড়েই চলেছে। লাগাতার মিসাইল বর্ষণ করছে দুই পক্ষ। এবার ইজরায়েল নিজেদের সবথেকে শক্তিশালী মিসাইলগুলিকে প্রস্তুত করা শুরু করল। যদি এই মিসাইলগুলি বর্ষণ শুরু করে, তাহলে ইরানের মানচিত্রের একাংশ মুছে যেতে পারে। জানা গিয়েছে, হামলার মাত্রা বাড়াচ্ছে […]

International Special News Special Reports

হামলার প্রতিশোধে ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা ইজরায়েলে, সরাসরি সামরিক সংঘাত 0 (0)

খবর লাইভ : মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই আরও বাড়ছে। প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে  হামলার প্রতিশোধ হিসেবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইজরায়েলে অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। এই হামলার ফলে গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাতের মধ্যে ইজরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাতে এক নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে এবং […]

Special News Special Reports State

মাফিয়াদের সঙ্গে বন্ধুত্বের জন্যই পদ খোয়াতে হল পেঁড়ো থানার পুলিশ অফিসারকে 0 (0)

খবর লাইভ : অন্যায়কে যে প্রশ্রয় দেয় একটা সময় সেই অন্যায়ের কাছেই তাকে পুড়ে ছাই হয়ে যেতে হয়। হাওড়ার পেঁড়ো থানার কয়েকজন অফিসারের ক্ষেত্রে এখন যেন এই কথাটাই প্রযোজ্য। গত দুদিন আগে পেঁড়ো থানার বসন্তপুর বাজারে এক সিভিক ভলেন্টিয়ারকে দড়ি দিয়ে বেঁধে মারধর করতে দেখা যায়। এমনকি তাঁকে কান ধরে উঠবস করানোও হয়। সেই ভিডিও […]

Special News Special Reports State

ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দৃশ্য শখে ক্যামেরাবন্দি করে আতঙ্কে দিন কাটছে আরিয়ানের 0 (0)

খবর লাইভ : ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার দৃশ্য সিনেমাকেও হার মানায়।  পাঁচ মিনিট আগে যে মানুষগুলো ঝলমলে মন নিয়ে বিমানে চেপে বসেছিল, পাঁচ মিনিট পরে তাদের ঝলসানো দেহ, কাটা মুন্ডু, হাত-পা ছিন্নভিন্ন অবস্থায় মিলল মেঘানি নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হস্টেলের মেসের আশপাশের চত্বরে! জানা গিয়েছে, টেক অফের মাত্র পাঁচ মিনিট পরেই মেডিকেল কলেজের হস্টেলের ছাদে […]

Special News Special Reports State

ধুলিয়ানে বিএসএফ শিবিরে সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে  এক জওয়ানের 0 (0)

খবর লাইভ : মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায় বিএসএফ শিবিরে সহকর্মীর গুলিতে মৃত্যু হয়েছে রতন সিংহ নামে এক জওয়ানের। তিনি রাজস্থানের বাসিন্দা ছিলেন এবং শনিবার রাতে ডিউটি চলাকালীন সহকর্মী কনস্টেবল মিশ্রার গুলিতে গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়। বিএসএফ ও পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, […]